প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার দুটি বৃহত্তম শহরের নিকটে পৃথক বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। দ্য গার্ডিয়ান স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় (বার) বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করে এবং আহত করে ১৫ জনকে। দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ দল একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পানশালাটিতে হামলা চালায়।
অন্যদিকে, কেপটাউনের নিকটবর্তী ল্যান্ডল এলাকার একটি মাংস বিক্রির কেন্দ্রে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত হন এবং ১১ জন আহত হন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তির সন্ধান চলছে। তবে হামলার কারণ বা গুলিবর্ষণের পেছনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।
পুলিশ জানিয়েছে, পৃথক দুটি বন্দুক হামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
এই দুটি ভয়াবহ হামলার মাত্র কয়েক দিন আগে ডারবান শহরের কাছে একটি পারিবারিক পার্টিতে তিন বন্দুকধারী হামলা চালিয়েছিল। সেই ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ মোট ১১ জন নিহত হয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন