০৩:৪৫ পি.এম
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় শিগিগির টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে তিন টেস্ট খেলুড়ে দেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের এই প্রতিযোগিতায় খেলার জন্য অপেক্ষা আরও দীর্ঘ হলো।
স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসি সভা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট নয়টি দেশ। র্যাঙ্কিংয়ে সেরা নয়ের বাইরে থাকা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান সেখানে নেই। টেস্ট ক্রিকেটের প্রতিযোগিতায় এই তিন দেশকে যুক্ত করার বিষয়ে একটি জোরালো আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দল বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
এছাড়া ওয়ানডে ক্রিকেটকে ৫০ ওভার থেকে ৪০ ওভারে নামিয়ে আনার বিষয়েও আলোচনা ছিল। কিন্তু এই বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও কানাডার সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। সদস্যপদ স্থগিত না করে সতর্ক করা হয়েছে ফ্রান্স ক্রিকেট বোর্ডকে। পাশাপাশি মরিশাস ক্রিকেট ফেডারেশনকে সহযোগী সদস্য হিসেবে অনুমোদন দিয়েছে আইসিসি। ফলে সংগঠনটির সদস্য সংখ্যা হলো ১১১টি, এর মধ্যে ১২টি পূর্ণ সদস্য এবং বাকি ৯৯টি সহযোগী সদস্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন