০৭:০৫ পি.এম
ফেনী শহরের তীব্র যানজট সমস্যার সমাধান এবং চলমান এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের (ডিসি) কাছে ফেনী সরকারি কলেজ ছাত্রদল ও ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের তরফ থেকে একটি লিখিত আবেদন জানানো হয়েছে। এই আবেদনপত্রটি রোববার (১৯ জুলাই) ফেনী জেলা প্রশাসকের দপ্তরে পেশ করা হয়।
ফেনী সরকারি কলেজ ও ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আবেদনের কপি জমা দেওয়া হয়েছে।
আবেদনপত্রে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ও পক্ষ থেকে স্বাক্ষর করেছেন সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরাবী, সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, সহ-সভাপতি পারভেজ ভুইয়া, সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক সাইমুন হোসেন এবং যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন।
আরও পড়ুন: প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান
পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের পক্ষ থেকেও আবেদনপত্রে স্বাক্ষর করেছেন আহ্বায়ক মো. রুবেল মোগল, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, সদস্য তাওহীদ শাওন, সদস্য কামরুজ্জামান রিদয় এবং সদস্য ইমরান হোসেন।
আবেদনপত্রের বিষয়বস্তুতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ফেনী শহরের ট্রাফিক অব্যবস্থাপনা এবং যানজটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও বিভিন্ন সময়ে নামমাত্র পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান দেখা যায়নি। এর ফলে তীব্র জনভোগান্তির সৃষ্টি হচ্ছে, এবং বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে প্রধান ভুক্তভোগী হয়ে যাচ্ছে। এমনকি চলমান এইচএসসি পরীক্ষার্থীরা এই যানজটের কারণে মারাত্মকভাবে বিপাকে পড়ছেন।
শিক্ষার্থীরা শহরের তীব্র যানজটের পেছনে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও অতিরিক্ত ব্যাটারিচালিত রিকশার চলাচল এবং অব্যবস্থাপনাকে দায়ী করছেন।
এমতাবস্থায়, চলমান এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষের জনস্বার্থ বিবেচনায় রেখে শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলা প্রশাসকের প্রতি তারা বিনীত অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন