ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি


জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি

জামায়াতের বিরুদ্ধে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আলোচিত সাবেক স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন। সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ব্যক্তিগত ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই ভিডিওর বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন শামীম হোসেন। বুধবার (২২ জুলাই) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে জামায়াতের বিরুদ্ধে এমন সমালোচনা করেন। শামীম তার পোস্টে বলেছেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে।

image

আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।” এর আগে সোমবার (২০ জুলাই) রাতে একটি তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিষয়টি নিয়ে মুহূর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএফএফএইচএসের চোখে বিশ্বকাপের সেরা ফুটবলার মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


আইএফএফএইচএসের চোখে বিশ্বকাপের সেরা ফুটবলার মেসি

ফিফার অফিসিয়াল গোল্ডেন বল না পেলেও, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বকাপ ফাইনালের ম্যাচে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজিত হয়ে আর্জেন্টিনা শিরোপা হাতছাড়া করেছে। ঐ ম্যাচের পরে ফিফার দেওয়া ব্যক্তিগত পুরস্কারে গোল্ডেন বল জেতেন স্পেনের অধিনায়ক রদ্রি। আর মেসি পান সিলভার বল, যেখানে ফ্রান্সের কিলিয়ান এমবাপে পেয়ে যান ব্রোঞ্জ বল।

সোমবার এক বিবৃতিতে আইএফএফএইচএস জানায় যে, বিশ্বকাপের একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান মূল্যায়নে তারা নিজেদের তৈরি তথ্যভিত্তিক সূচক ব্যবহার করেছে। এই সূচকে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে খেলোয়াড়ের প্রভাব সবকিছুকেই নির্দিষ্ট ওজনের ভিত্তিতে হিসাব করা হয়েছে। সেই বিশ্লেষণে তারা মেসিকে অন্য সবার চেয়ে এগিয়ে দিয়েছে।

বিবৃতিতে সংস্থাটি আরো বলেছে যে, বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি পারফরম্যান্স বিশ্লেষণের পর তাদের সিদ্ধান্ত স্পষ্ট। লিওনেল মেসি আইএফএফএইচএসের নির্বাচিত সেরা খেলোয়াড়, যা তিনি আবেগ বা খ্যাতির কারণে নয় বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতে পেয়েছেন।

৩৯ বছর বয়সী মেসি টুর্নামেন্টে মোট সাতটি ম্যাচে ৬২৬ মিনিট খেলে গেছেন। এই সময়ে তিনি করেছেন ৮ গোল এবং করিয়েছেন ৪টি, অর্থাৎ সরাসরি ১২টি গোলে তার অবদান রয়েছে। আইএফএফএইচএসের হিসাব অনুযায়ী, প্রতি ম্যাচে তার গড় রেটিং ছিল ৮.৩৩।

আইএফএফএইচএসের মতে, মেসির এই রেটিং কোনো এক-দুটি অসাধারণ ম্যাচের ফল নয়, বরং গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট এবং ফাইনাল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্সের প্রতিফলন। বিশেষ করে নকআউট পর্বে তার প্রভাবকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপে একজন ফুটবলারের প্রকৃত মহত্ত্ব নির্ধারণ করা হয় নকআউট পর্বে দলের জন্য কতটা পার্থক্য গড়ে দিতে পারেন তার ওপর। সে বিবেচনায় মেসির সামগ্রিক পারফরম্যান্স সূচক টুর্নামেন্টের অন্য সব খেলোয়াড়কে ছাড়িয়ে গেছে।

১৯৯১ সাল থেকে ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে আসা আইএফএফএইচএস জানিয়েছে, বিশ্বের সেরা পারফরম্যান্সকে তথ্য ও পরিমাপের ভিত্তিতে মূল্যায়ন করাই তাদের লক্ষ্য, আর সেই মানদণ্ডে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ পাহাড়ি জেলাগুলোতে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


হঠাৎ পাহাড়ি জেলাগুলোতে সতর্কবার্তা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের সতর্কবার্তাও প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজার ও বান্দরবান জেলাকে আবহাওয়া অধিদপ্তর মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

বন্যার ক্ষতচিহ্ন সড়কে, দুর্ভোগে মৌলভীবাজারের লাখো মানুষ। পূর্বাভাসে আরও বলা হয়, ২২ জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় ইঁদুরে কেটে নষ্ট ১২ হাজার টাকা, বিপাকে মুদি দোকানি রাতুল মন্ডল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


কাঁঠালিয়ায় ইঁদুরে কেটে নষ্ট ১২ হাজার টাকা, বিপাকে মুদি দোকানি রাতুল মন্ডল

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১নং চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরী মাঝিবাড়ি এলাকায় এক মুদি দোকানির জমানো টাকা ইঁদুরে কেটে নষ্ট করে দেওয়ার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার ফলে স্থানীয় মাতৃ ভাণ্ডার দোকানের মালিক রাতুল মন্ডল প্রায় ১২ হাজার টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভুক্তভোগী রাতুল মন্ডল জানান, তিনি প্রতিদিন দোকানের পণ্য বিক্রির টাকা একটি পাত্রে জমিয়ে রাখতেন। পরে প্রয়োজনের সময় পাত্রটি খুলে দেখে তিনি চমকে যান, কারণ ভেতরে থাকা টাকাগুলোর বেশির ভাগই ইঁদুরে কাটা হয়ে নষ্ট হয়ে গেছে। এই কারণে তার প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “দোকানের বিক্রির টাকা কষ্ট করে জমিয়েছিলাম। কিন্তু ইঁদুরে টাকাগুলো কেটে নষ্ট করে দিয়েছে। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেব বুঝতে পারছি না।” স্থানীয়রা জানান, এমন ঘটনা বিরল হলেও নগদ অর্থ দীর্ঘদিন ঘরে বা অনিরাপদ স্থানে সংরক্ষণ না করে ব্যাংক বা নিরাপদ স্থানে রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। এই ঘটনার কারণে এলাকায় আলোচনা শুরু হয়েছে এবং ভুক্তভোগী দোকানির ক্ষতিতে স্থানীয়দের মধ্যে সহানুভূতি তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীকে ফাঁসাতে গিয়ে যেভাবে ফেঁসে গেলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


স্বামীকে ফাঁসাতে গিয়ে যেভাবে ফেঁসে গেলেন স্ত্রী

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নির্যাতনের মামলা করে স্বামী আলমগীর হোসেনকে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী আকলিমা বেগম (৪০)। আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক নীলুফার শিরিন আকলিমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, মঙ্গলবার রাতে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আকলিমাকে গ্রেপ্তার করে পুলিশ। এই তথ্যটি আদালতের পেশকার আবদুর রাজ্জাক ও বাউফল থানার ওসি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্র থেকে জানা গেছে, পটুয়াখালীর দুমকি উপজেলার আলমগীর হোসেনের সঙ্গে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের আকলিমা বেগমের বিয়ে হয়েছিল। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের কারণে প্রায় দুই বছর আগে স্বামীর বিরুদ্ধে আকলিমা যৌতুক ও নির্যাতনের মামলা করেন। পরে আপস-মীমাংসার মাধ্যমে সেই বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আকলিমা নিজের একমাত্র সন্তান নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। সম্প্রতি একদিন সন্তানের অসুস্থতার খবর পেয়ে আলমগীর বাউফলে গিয়ে সন্তানের সঙ্গে দেখা করার জন্য যান।

মামলা সূত্রে জানা যায়, এক সময় আকলিমার সহযোগীরা ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাদের দ্বিতীয়বার বিয়ে দেন। পরে ওই বিয়ের কাবিননামা সংযুক্ত করে আকলিমা আবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলমগীরের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে নতুন মামলা দায়ের করেন। আদালত মামলার শুনানি ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে আদালতকে বিভ্রান্ত করে মিথ্যা অভিযোগে হয়রানি করার অভিযোগে আলমগীর আদালতে আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭(১) ধারায় আকলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়ে আকলিমা। পরে পুলিশ আকলিমাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%