ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির প্রথম বৈঠক


রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির প্রথম বৈঠক

রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০২৬–২০২৯ মেয়াদের এই বৈঠক সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে উল্লেখ করা হয় যে, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও উন্নত করা, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিদ্যালয়ের ৫ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি কেশব চন্দ্র ঘোষাল কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল মঈনুল ইসলামের

বৈঠকে উপস্থিত ছিলেন—

কেশব চন্দ্র ঘোষাল — সভাপতি

আলহাজ্ব জয়নাল আবেদীন বাকের — সহ-সভাপতি

রতন ব্যানার্জি — সদস্য

আরও পড়ুন: কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে

শাহেদুর রহমান — বিদ্যোৎসাহী পুরুষ

মোঃ মাঈন উদ্দীন — পুরুষ অভিভাবক

তানিয়া বেগম — বিদ্যোৎসাহী মহিলা

মরজিনা বেগম — মহিলা অভিভাবক

আরও পড়ুন: বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মোঃ আরিফুল ইসলাম — মাধ্যমিক শিক্ষা প্রতিনিধি

সাদিয়া পারভীন — মহিলা অভিভাবক

হাসিনা আকতার — শিক্ষক প্রতিনিধি

সুভাষ চন্দ্র দাস — সদস্য সচিব

আরও পড়ুন: যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ বহিষ্কার

এছাড়াও বৈঠকে সাংবাদিক আমিনুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন।

নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এলাকাবাসীর আশা, নতুন কমিটির হাত ধরে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি আরব আমিরাতের

সোমবার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের আঞ্চলিক জলসীমার ওপর একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানায়। এর আগে, তেহরান একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল, যা উপসাগরীয় দেশটির মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র তথ্য পাওয়া গেছে।

ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘ইরান থেকে এগিয়ে আসা একটি ড্রোন দেশের আঞ্চলিক জলসীমার ওপর শনাক্ত হওয়ার পর ইউএইর বিমানবাহিনী সেটি প্রতিহতের ব্যবস্থা নিয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনা মূল্যে ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


বিনা মূল্যে ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সদ্য স্নাতকদের জন্য বিনা মূল্যে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ‘ইউএনডিপি ডিজিটাল, এআই অ্যান্ড ইনোভেশন ইন্টার্নশিপ: গ্লোবাল কল ফর ২০২৬ ইন্টার্নশিপ’ শিরোনামের এই কর্মসূচিতে বিশ্বের যেকোনো দেশের তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন।

ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবন নিয়ে কাজের আগ্রহীদের জন্য এই ইন্টার্নশিপ হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের একটি ভালো সুযোগ।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

সুযোগ-সুবিধা

মাসিক ভাতা প্রদান করবে

ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই ও ইনোভেশন-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ

আন্তর্জাতিক নেটওয়ার্ক ও দক্ষতা বৃদ্ধির সুযোগ

আবেদনের যোগ্যতা

স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থী বা সদ্য স্নাতক আবেদন করতে পারবেন

বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ের প্রোগ্রামে অধ্যয়নরত

স্নাতক ডিগ্রির শেষ বর্ষে অধ্যয়নরত

স্নাতক বা স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং নির্বাচিত হলে স্নাতকোত্তর হওয়ার এক বছরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে

ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য-উপাত্ত, উদ্ভাবন, যোগাযোগ, গবেষণা বা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আগ্রহ বা সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে

গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে

ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে

স্বাধীনভাবে ও দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম

কাভার লেটার (ইংরেজিতে)

সিভি বা কারিকুলাম ভিটা

প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের মধ্যে চমক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের মধ্যে চমক

তৌসিফ মাহবুব বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। এবার তিনি ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন।

শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’-তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি।

চরিত্রের প্রয়োজন অনুযায়ী, তৌসিফকে পেশাদার পাইলটের বেশ ধারণ করতে হয়েছে। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, কালো ক্যাপ, বুকের ওপর পাইলটের ব্যাজ এবং চোখে কালো চশমা—এই সব মিলিয়ে তার লুক এতটাই বাস্তবসম্মত যে, একনজরে দেখলে তাকে অভিনেতা হিসেবে চেনার উপায় নেই।

সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ফ্লাইটে যাওয়ার পথে পাইলটের পোশাক পরে বিমানবন্দরে ঢোকার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তৌসিফ।

সেখানে তিনি বেশ মজার পরিস্থিতির মুখোমুখি হন।

অভিনেতার ভাষায়, “অভিনয় জীবনে আমি অনেক চরিত্রে ঢোকার সুযোগ পাই। এই সুযোগটা যে কতটা আনন্দ দেয়, সেটা বলে বোঝাতে পারব না।”

পাইলটের সাজে বিমানবন্দরে প্রবেশের অভিজ্ঞতা জানিয়ে তৌসিফ বলেন, “যখন পাইলট সেজে পোশাক পরে ডমেস্টিক এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি, আশপাশের মানুষ বুঝতেই পারেনি যে আমি তৌসিফ মাহবুব।

পাইলটের মতোই সম্মান পাচ্ছিলাম। যারা নিয়মিত আমার কাজ দেখেন, তারাও কনফিউজড- আমি পাইলট নাকি অভিনেতা তৌসিফ মাহবুব! সবাই দুই-তিনবার করে আমার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টি আমি খুব মজা পেয়েছি।”

শুধু অভিজ্ঞতা নেওয়াই নয়, বিষয়টি উপভোগ করতে ইচ্ছা করেই কিছুটা সময় মানুষের মধ্যে ঘুরেছেন এই অভিনেতা।

তিনি বলেন, “এই মজাটা পাওয়ার জন্যই ইচ্ছা করে মানুষের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করেছি।

বাংলাদেশের পাইলটরা যেভাবে পোশাক পরেন, সেটি দেখে আমার বডির মাপ অনুযায়ী কাস্টমাইজ করে পোশাকটি বানিয়ে নিয়েছি।”

পাইলটের পোশাক পরার অনুভূতি নিয়েও কথা বলেছেন তৌসিফ। তার ভাষায়, “এই পোশাক পরে বুঝতে পারছি, এই পেশাটির সম্মান কতটা এবং এটি কতটা গর্বের। এই পোশাক পরার কারণে আমিও কিছুটা সম্মান পাচ্ছি।”

বলা দরকার, মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। এটি একাধিক চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে।

রোমান্স ও ড্রামা ঘরানার এই কনটেন্টের নামের সঙ্গে ‘ক্যাফে’ শব্দটি থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়। বরং মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের নানা দিক উঠে আসবে গল্পে।

বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে চলছে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ দিকের শুটিং। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন লাক্স তারকা বিদুষী বর্ণিতা। এছাড়াও রয়েছেন নাযাহ নাওয়ার, আমিনা ইসলাম, পার্থ শেখ, আরেফিন জিলানি প্রমুখ।

জানা গেছে, শিগগিরই ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার কার্যক্রম উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় আনুষ্ঠানিকভাবে পশু জবাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ডিএসসিসির অব্যাহত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই আধুনিক পশু জবাইখানা। এই আধুনিক স্থাপনায় লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জন দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা করে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়, জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে সাধারণ জনগণ সম্পূর্ণ দূষণমুক্ত ও নিরাপদ মাংস পাবে। আমি আশা করি নাগরিকরা বাজার থেকে মাংস কেনার সময় পশুটি কোথায় জবাই করা হয়েছে তা যাচাই করে নেবেন।

’

তিনি আরও জানান, আধুনিক এই জবাইখানায় উন্নত চিলিং ও কোল্ড স্টোরেজ সুবিধা থাকায় মাংসের সতেজতা ও গুণগত মান দীর্ঘসময় বজায় থাকে। এখানে পরিবেশবান্ধব বর্জ্য শোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা হয়েছে, যা রক্ত ও দুষিত পানি পরিশোধনের মাধ্যমে পরিবেশকে দুর্গন্ধ ও দূষণমুক্ত রাখবে।

এছাড়া, পশুর রক্ত, হাড় ও খুর প্রক্রিয়াজাত করে সার ও পশুখাদ্য তৈরি এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুলভাবে চামড়া ছাড়িয়ে তার সঠিক বাজারমূল্য নিশ্চিত করার ব্যবস্থাও রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, হাজারীবাগ ও কাপ্তান বাজার আধুনিক পশু জবাইখানার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত একটি সাব-কমিটি বর্তমানে সাময়িকভাবে রাজস্ব আহরণের দায়িত্ব পালন করছে।

ডিএসসিসির আদর্শ কর তফসিল এবং ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০২৫’ অনুসরণে চালানের মাধ্যমে দৈনিক ভিত্তিতে প্রতিটি ছাগল ও ভেড়া থেকে ২৫ টাকা এবং প্রতিটি গরু ও মহিষ থেকে ১০০ টাকা হারে উক্ত কমিটি রাজস্ব সংগ্রহ করবে।

প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় পশু জবাই প্রক্রিয়াকরণ কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%