০৩:০১ পি.এম
বাংলাদেশ নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, চীন ও মালয়েশিয়া সফরের মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এর পাশাপাশি ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেয়ার ফলে বাংলাদেশে নতুন করে কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হবে না। বরং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি প্রত্যাশা প্রকাশ করেন।
শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
আরও পড়ুন: ভিন্নমতের নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা: সরকারের দায়িত্বের প্রতিফলন
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ বজায় রেখেই তাদের সঙ্গে অব্যাহতভাবে কাজ করবে।
চলচ্চিত্র শিল্পের উন্নয়ন নিয়ে উপদেষ্টা বলেন, যারা চলচ্চিত্র সম্পর্কিত কাজ করতে চান, সরকার সব সময় তাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি, বাণিজ্যিকভাবে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি আরও জানান।
অনুষ্ঠানে বিসিটিআই-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন: ঢাকায় আজ বিভিন্ন কর্মসূচি, আলোচনা সভা ও বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন