ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

স্ত্রী ছেড়ে যাওয়ার ক্ষোভে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা


স্ত্রী ছেড়ে যাওয়ার ক্ষোভে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার কারণে বাবা-মাকে দোষারোপ করে ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হত্যা করা হয়েছে।  এই বর্বর খুনের ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের দাহোদ জেলায়। অভিযুক্তের নাম বাবুভাই পারগি এবং নিহতের নাম ভালাভাই পারগি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, প্রায় এক দশক আগে বাবুভাই পারগির বিয়ে হয়ে ছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তিনি চরম অ্যালকোহল ও মাদকে আসক্ত হয়ে পড়েন। মদ্যপ অবস্থায় প্রায় সময় স্ত্রীকে শারীরিক নির্যাতন এবং ঝগড়াঝাঁটি করতেন। স্বামীর লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় পাঁচ বছর আগে স্ত্রী তার বাবার বাড়ি চলে যান এবং আর ফিরেননি।

সংসার ভেঙে যাওয়ার পর থেকেই বাবুভাই তার বৃদ্ধ বাবা-মাকে এই বিচ্ছেদের জন্য দায়ী করতে শুরু করেন। তিনি কাজ শেষ করে গ্রামে ফিরে আসলেই মাতাল অবস্থায় বাবা-মায়ের ওপর হামলা চালাতেন এবং তাদের কারণে স্ত্রী বাড়ি ছেড়েছে বলে গালিগালাজ ও মানসিক অত্যাচার করতেন।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

মঙ্গলবারও এই নিয়ে পরিবারের মধ্যে বাগবিতণ্ডা চলে। কথাকাটাকাটির এক পর্যায়ে বাবুভাই ক্ষিপ্ত হয়ে একটি ভারী কাঠের লাঠি দিয়ে তার ৭০ বছর বয়সী বাবা ভালাভাই পারগির মাথার পেছনে সজোরে আঘাত করেন। এলোপাথারি আঘাতে গুরুতরভাবে আহত হয়ে বৃদ্ধ ভালাভাই মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় ক্ষতিগ্রস্ত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু ঘটে। ঘটনার পর নিহতের ছোট ছেলে কালজীভাই পারগি ফাতেপুরা থানায় নিজের বড় ভাই বাবুভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনা ঘটার পরপরই অভিযুক্ত পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলমান আছে।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জেতা ১০ কনিষ্ঠ খেলোয়াড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


বিশ্বকাপ জেতা ১০ কনিষ্ঠ খেলোয়াড়

স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে। এই সাফল্যের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসি।

থমসোন ঘটনাতে, ইয়ামাল ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে কনিষ্ঠ বিশ্বকাপজয়ীদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন। অপরদিকে, পাউ কুবারসি ১৯ বছর ১৭৮ দিন বয়সে শিরোপা জিতে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।

ব্রাজিলের কিংবদন্তি পেলে এই তালিকার শীর্ষে রয়েছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও, যিনি ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ের সময় ছিলেন ১৭ বছর ২৯৮ দিন বয়সী।

বিশ্বকাপজয়ী কনিষ্ঠ ১০ ফুটবলার এক নজরে:

পেলে: ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ ছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ। এই আসরে ৪ ম্যাচে মাঠে নেমে তিনি ৬ গোল করেন। তার অনবদ্য পারফরম্যান্সের জন্য ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। শিরোপা জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন।

রোনালদো নাজারিও: ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল দলের স্কোয়াডে ছিলেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। যদিও তিনি সেবারের আসরে মাঠে নামেননি, তারপরও স্কোয়াডে থাকার কারণে তিনিও ব্রাজিলের চতুর্থ শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে এখানকার তালিকায় স্থান পেয়েছেন। তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন।

জিউসেপ বার্গোমি: ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ইতালি শিরোপা জেতার সময় দলের অংশ ছিলেন জিউসেপ বার্গোমি। বিশ্বকাপ জয়ের মুহূর্তে তার বয়স ১৮ বছর ১৭৪ দিন ছিল।

কৌতিনহো: ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন কৌতিনহো। সেবার সেলেসাওরা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায়, তিনি মাঠে নামেননি কিন্তু স্কোয়াডে থেকে বিশ্বের সামনে যে ক্রিকেটার হিসেবে পরিচিত হন তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।

লামিন ইয়ামাল: লামিন ইয়ামাল, ২০২৬ বিশ্বকাপে অন্যতম আলোচিত খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন। স্পেনের দ্বিতীয় শিরোপাজয়ের আসরে ৮ ম্যাচে মাঠে নেমে তিনি ১ গোল করেছেন। এই সাফল্যের মাধ্যমে তিনি ব্রাজিলের কৌতিনহোর সঙ্গে যৌথভাবে চতুর্থ কনিষ্ঠ খেলোয়াড় হিসবে নাম লেখান। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।

মার্কো আন্তোনিও: ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের একাদশে ছিলেন মার্কো আন্তোনিও। সেবারের আসরে ইতালিকে পরাস্ত করে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আসরে ২ ম্যাচে মাঠে নেমেছিলেন আন্তোনিও। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন।

পাউ কুবরাসি: ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন পাউ কুবরাসি। তার বয়স ছিল ১৯ বছর ১৭৮ দিন।

কিলিয়ান এমবাপ্পে: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বার শিরোপা জিতে। সেবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন কিলিয়ান এমবাপ্পে। তিনি ৭ ম্যাচে ৪ গোল করে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি অর্জন করেন। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন।

মাজোলা: ব্রাজিলের ফরোয়ার্ড মাজোলা ১৯৫৮ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ২ গোল করেন। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ৩০৯ দিন।

রুবেন মোরান: উরুগুয়ের উইঙ্গার রুবেন মোরান ১৯ বছর ৩৪৪ দিন বয়সে ১৯৫০ বিশ্বকাপ জিতেছেন। তিনি সে বিশ্বকাপে ১টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

ফেলিস বোরেল: ১৯৩৪ বিশ্বকাপে শিরোপা জেতে স্বাগতিক ইতালি। সে আসরে অংশ নেওয়া ফেলিস বোরেল আবারও বিশ্বকাপজয়ী কনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় দশম স্থানে রয়েছেন। সেসময় তার বয়স ছিল ২০ বছর ৬৬ দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে চাকরিপ্রত্যাশীদের ফাঁদে ফেলে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রাজধানীতে চাকরিপ্রত্যাশীদের ফাঁদে ফেলে অপহরণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন পোস্ট করে চাকরিপ্রত্যাশীদের ফাঁদে ফেলে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগরীর হানি ট্র্যাপিং চক্রের সক্রিয় সদস্য ফাহিমকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বিস্তারিত জানালেন, হাতিরঝিল থানায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মানিকনগরের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী সাগর হোসেন (২৮) ফেসবুকে সিকিউরিটি গার্ড নিয়োগের একটি বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। পরে ফাহিম তাকে শিক্ষাসনদসহ মালিবাগ রেলগেটে আসার জন্য বলেন।

ভুক্তভোগী সেখানে পৌঁছানোর পর, অফিসে নেওয়ার কথা বলে মোটরসাইকেলে কৌশলে হাতিরঝিলের নয়াটোলার একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, সেখানে ফাহিম ও তার সহযোগীরা ভুক্তভোগী সাগরের পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। যদি টাকা প্রদান না করা হয়, তাহলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে একটি মোবাইল ফোন, স্বর্ণের আংটি, হাতঘড়ি, রুপার ব্রেসলেট এবং নগদ পাঁচ হাজার ৫শ টাকা ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ১৬ মার্চ হাতিরঝিল থানায় অপহরণ, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলার ভিত্তিতে র‍্যাব-৩ অভিযান চালিয়ে মূল আসামি ফাহিমকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী আরও জানান, ফাহিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে অপহরণ করে অর্থ আদায়সহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

গল্পের শুরুটা খুবই সাধারণ। বাড়ির আশপাশে টেপ টেনিস ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল। সঙ্গী হিসেবে ছিলেন অনূর্ধ্ব-১৮ দলে খেলা বড় ভাই। সেই ছোট্ট উঠানের ক্রিকেটই বদলে দিলো মশিউর রহমানের গতিপথ।

বাড়ির আশপাশে ব্যাট-বল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটানো ছেলেটি বড় স্বপ্ন দেখতেন। বড় ভাইয়ের সঙ্গে টেপ টেনিস ক্রিকেট খেলতে খেলতে একসময় তিনি বুঝে যান যে, ব্যাট হাতে তার একটি আলাদা প্রতিভা আছে। শুধু ব্যাটিং নয়, বোলিংয়ের ক্ষেত্রেও তিনি কম যাননি। জেলা পর্যায়ের ক্রিকেটে ব্যাট হাতে নিজেকে প্রমাণও করেছেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের ক্রিকেটপ্রেমী যেকোনো কিশোরের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। মশিউরও এই মাঠে গ্যালারিতে বসে খেলা দেখেছেন বহুবার। তিনি স্বপ্ন দেখতেন একদিন এই মাঠে খেলার। সেই স্বপ্ন পূরণ হলো নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে। প্রথমবারের মতো মিরপুরের সেই মাঠে খেলার সুযোগ পেলেন তিনি। আর সেখানেই বাজিমাত করে বসেন রাজবাড়ির এই নতুন কুঁড়ি।

ময়মনসিংহ অঞ্চলের বিপক্ষে খেলতে নেমে, তিনি ম্যাচ জেতানো একটি ইনিংস উপহার দেন। ৩৭ বলে খেলেন ৯০ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৮টি করে চার এবং ছক্কার মার। তার এই উড়ন্ত ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ১০ ওভারে ফরিদপুর অঞ্চল তোলে ১৩৬ রান। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও তিনি ছিলেন সমান কার্যকর- ২২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তার এই অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ৮৬ রানেই থেমে যায় ময়মনসিংহ অঞ্চল।

দেশের ক্রিকেটারদের মধ্যে মশিউরের পছন্দ লিটন দাস ও মুশফিকুর রহিম। আর আন্তর্জাতিক ক্রিকেটে তার পছন্দের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং স্টাইলের প্রতীক কেন উইলিয়ামসন। ম্যাচ শেষে মতিউর বলেন, ‘আলহামদুলিল্লাহ, দলকে জেতাতে পেরে ভালো লাগছে। আমার বাবা-মা গ্যালারিতে ছিলেন। আমি খুবই খুশি। উইকেট ভালো ছিল।

ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। আমি আশা করি দলকে ফাইনালে তুলতে পারবো।’

ফরিদপুর জেলা দলের কোচ তানভির আহমেদ রাজিব বলেন, ‘দারুণ ইনিংস খেলেছে মশিউর। জেলা পর্যায়েও দারুণ করেছে। আমি আশা করি নির্বাচকরা মশিউরকে বিবেচনায় রাখবেন।’

প্রতিভার কোনো ঠিকানা হয় না। রাজবাড়ির অলিগলি থেকে মিরপুরের মঞ্চ পর্যন্ত আসা মশিউরের এই যাত্রাই তার প্রমাণ। প্রয়োজন শুধু একটি সুযোগ। সেটি করে দিয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস। এই কার্যক্রম তৃণমূলের প্রতিভাদের সামনে জাতীয় মঞ্চে নিয়ে আসছে। তাতে মশিউরের মতো আরও কত সম্ভাবনাময় তরুণ একদিন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তুলবেন, তা এখনই বলা কঠিন। তবে ৩৭ বলে ৯০ রানের সেই ইনিংস যেন জানিয়ে দিয়ে গেল রাজবাড়ির এই তরুণের স্বপ্নটি মোটেও ছোট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হ্যালো ডিসি’ অ্যাপে মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


‘হ্যালো ডিসি’ অ্যাপে মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা

ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও উন্নত, সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের উদ্যোগে চালু করা হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

এই অ্যাপের মাধ্যমে সাধারণ নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।

প্রাথমিকভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পরবর্তীতে রিভিউ শেষে এটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা সম্ভব হবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেওয়া যাবে। ১৯৬১৬০৬০ নাম্বারটিতে সরাসরি সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কল করার সুবিধা মিলবে।

জেলা প্রশাসন জানায়, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ নানা বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানোর সুযোগ থাকছে। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা যাবে।

জানা গেছে, এখন থেকে এই অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার এপোয়েন্ট প্রাপ্তি আরও সহজ হবে। এনজিও, লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি, সহায়তা সহ নানা ধরনের নাগরিক সেবা এক অ্যাপেই মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই 'হ্যালো ডিসি' অ্যাপ চালু করা হয়েছে।’

এ সময় ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে 'হ্যালো ডিসি' অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ জেলা প্রশাসনের সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি যোগ করেন, ‘তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপ সেই প্রচেষ্টারই একটি কার্যকর উদাহরণ। তিনি এ উদ্যোগ সফল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।’

তিনি আরও বলেন, নাগরিকদের মতামত ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি কার্যকর ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাপটি ধাপে ধাপে আরও সমৃদ্ধ করা হবে। ভবিষ্যতে নতুন সেবা সংযুক্ত করে এটিকে জেলা প্রশাসনের একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%