প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরে এক কৃষকের হারভেস্টার মেশিনে (ধান কাটার মেশিন) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক নজুরুল ইসলাম চুন্নুর দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এর আগে, সোমবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়।
জানা গেছে, সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের কৃষক নজুরুল ইসলাম চুন্নুর ধান কাটার হারভেস্টার মেশিনটি বাড়ির সামনে রাখা ছিল। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। চলতি আমন মৌসুমে ধান কাটার জন্য মেশিনটি প্রস্তুত রাখা হয়েছিল।
ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম চুন্ন বলেন, "হারভেষ্টার মেশিনটি মেরামত করে রেখেছি আজ মঙ্গলবার থেকে মাঠে ধান কাটার কাজ শুরু করার জন্য। কিন্তু রাতে কে বা কাহারা মেশিনটিকে আগুনে ধরিয়ে দেয়। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, আশাকরি পুলিশ ঘটনার সাথে জড়িতদের বের করে আনবে।"
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হারভেস্টার মেশিন পোড়ানোর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন