১০:৫৮ এম
সংসদ সদস্য ইশরাক হোসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করেছেন যে, এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে।
তিনি বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেণ্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু
ইশরাক হোসেন আরও বলেন, ‘প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।’
তিনি যোগ করেন, ‘কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন