প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর, ২ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫.১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৬.৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন এসআরবি-১৩ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
গতকাল বৃহস্পতিবার রাতে এসব উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারকারী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন- নগরীর গুপ্তপাড়ার মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মাজেদুল ইসলাম (২৯)।
এসআরবি-১৩ জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ফ্লাটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি এবং চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করে এসআরবি-১৩।
এ সময় মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
এসআরবি বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ আলামত এবং গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন