প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়ন আর্সেনালের জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। পিঠের চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, তার এখনই অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না।
এই ২৫ বছর বয়সী সেন্টার-ব্যাকের পিঠের মারাত্মক চোটের ঘটনা ঘটে বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার সময়। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। উল্লেখ্য, সালিবা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই পিঠের সমস্যায় ভুগছিলেন। তবে ফ্রান্সের সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় মূল একাদশে ৪টি ম্যাচ তিনি খেলেছেন।
বুধবার আর্সেনালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেখা যায় যে, চিকিৎসকরা সালিবাকে অস্ত্রোপচার না করার পরামর্শ দিয়েছেন পুনর্বিবেচনার পর। কিন্তু উইলিয়ামকে অবিলম্বে একটি পরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন।
গত মৌসুমে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পেছনে সালিবার অনবদ্য ভূমিকা ছিল এবং তিনি ৫০টি ম্যাচে অংশ নিয়েছিলেন। আগামী ২২ আগস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে লিগ শিরোপা ধরে রাখার লড়াই শুরু করতে যাচ্ছে আর্সেনাল। যেখানে সালিবার অনুপস্থিতি দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর বিশ্বজয়ী দুই তারকা ফাবিয়ান রুইস এবং গাভি নিজেদের জন্মশহ্রে ফিরে এক অদ্ভুত ও ঐতিহ্যবাহী সংবর্ধনার মুখোমুখি হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন