প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় কাঠালিয়া বাজার উপশাখায় গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম, আধুনিক ব্যাংকিং সেবা, ঋণ সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব, নিরাপদ আর্থিক লেনদেন এবং গ্রাহকসেবার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক দেবাশিস মন্ডল, অফিসার (লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট) মো. নাইম হোসেন, কাঠালিয়া বাজার উপশাখার অফিসার ইন-চার্জ মো. মাশরাফি ইসলাম এবং ট্রাঞ্জেকশন সার্ভিস অফিসার মো. মিজানুর রহমান।
বক্তারা বলেন, আর্থিক সাক্ষরতা মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা, নিয়মিত সঞ্চয়, পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা ও নিরাপদ লেনদেনের মাধ্যমে ব্যক্তি ও পরিবার আর্থিকভাবে সচেতন ও স্বাবলম্বী হতে পারে।
সেমিনারে উপস্থিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান এবং ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন