০৫:০০ পি.এম
রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান প্রবল ভারী বর্ষণে প্লাবিত দুর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আজ সকালে তিনি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
তিনি পরিদর্শনকালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের ক্ষতির বিষয়ে আলোচনা করেন।
এমপি দীপেন দেওয়ান বলেছেন, “পাহাড় ধস এবং বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের যতদিন সহযোগিতা লাগে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের চেষ্টা করা হবে এবং এই বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ আমাদের সরকার অত্যন্ত আন্তরিক।
এই পরিদর্শনের সময়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য ড্যানিয়েল পাংখোয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীপেন দেওয়ান এমপি পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন