প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক আড্ডা–সারাইগাছি সড়কের বিভিন্ন অংশে রাস্তার দুই পাশে ঘন ঝোপঝাড় ও আগাছা বেড়ে উঠেছে। এতে সড়কের পাশের অনেক জায়গা আড়াল হয়ে যাওয়ায় রাতের বেলায় চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা বিভিন্ন ধরনের ঝোপঝাড়, লতাগুল্ম ও আগাছা সড়কের একাংশ ঢেকে ফেলেছে। কোথাও কোথাও ঝোপঝাড় এতটাই ঘন যে, সড়কের পাশের অংশ থেকে দূরত্ব বুঝে ওঠাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় বিষয়টি তেমন সমস্যা মনে না হলেও সন্ধ্যার পর পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনে একাকী চলাচলকারী মানুষ এসব ঝোপঝাড়কে নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের দুই পাশের ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করা হলে চালক ও পথচারীদের দৃশ্যমানতা বাড়বে এবং নিরাপত্তার ঝুঁকিও কিছুটা কমবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত পুলিশি নজরদারি ও টহল জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন