ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

হজ শেষে দেশে ফিরলেন ৭৭ হাজার ৬৯ হাজি


হজ শেষে দেশে ফিরলেন ৭৭ হাজার ৬৯ হাজি

পবিত্র হজ পালন শেষে সোমবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২১১টি ফিরতি ফ্লাইটে ৭৭ হাজার ৬৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন হাজি ফিরেছেন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৭২ হাজার ৬১০ জন হাজি দেশে ফিরে এসেছেন।

এ বছর হজ করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৩০ জুন) হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১১টি, সৌদিয়া এয়ারলাইনস ৭০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

আরও পড়ুন: পোশাক খাতে অস্থিরতা: এনবিআরের নির্দেশে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

এয়ারলাইনস ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১১টি ফ্লাইটে ৩৪ হাজার ১২২ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৭৭ জন, ফ্লাইনাসের ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৬ হাজার ৫২৭ জন হাজি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি হাজিরা নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। হজ বুলেটিন অনুযায়ী, ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৪০ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৫২ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে সহায়তা করেছে।

গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয় এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলতে থাকবে।

হজ অফিসের তথ্যানুযায়ী, এবার বাংলাদেশের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।

আরও পড়ুন: ডুমুরিয়ায় দুর্বৃৃত্তের গুলিতে যুবক তরিকুল ইসলাম শেখ খুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটের ১০ জেলেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:২২ এম


গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটের ১০ জেলেকে উদ্ধার

সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্রে, ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড জীবিত উদ্ধার করেছে।

এই উদ্ধার কর্মকাণ্ড ঘটে সোমবার (২৯ জুন) রাতে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সূচনালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সেইসাথে, এসব অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

কক্সবাজারের টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামক একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গত ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। গত ২৯ জুন সোমবার সকাল ৯ টায় সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটি ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে শুরু করে।

প্রথমে দুপুর ১টায়, বোটে থাকা একজন মাঝি মোবাইল কলের মাধ্যমে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর নিকট সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত ১০ জন জেলেসহ ফিশিং বোটটি পরে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলীতে ডুবে গেল লাইটার জাহাজ, উদ্ধার ১২ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:২৫ এম


কর্ণফুলীতে ডুবে গেল লাইটার জাহাজ, উদ্ধার ১২ আরোহী

কর্ণফুলীতে দুটি লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনায় ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম বন্দর চ্যানেলের কর্ণফুলী নদীর বঙ্গোপসাগর মোহনায়। এই দুর্ঘটনার ফলে ‘এমভি বে হারবার-২’ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ নদীর তলদেশে চলে যায়।

মঙ্গলবার (২৯ জুন) রাত তিনটার সময় বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ১২ জন নাবিক নিখোঁজ হয়ে যায়। তবে কোস্ট গার্ড এবং স্থানীয়দের সমন্বয়ে উদ্ধারের কাজ করে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বন্দর ও কোস্ট গার্ডের সূত্রে জানা যায়, ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অন্যান্য জাহাজের সঙ্গে ‘এমভি বে হারবার-২’-এর মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। এতে করে জাহাজটির খোল ফেটে পানি ঢোকার ফলে কিছুক্ষণের মধ্যে ডুবে যায়।

এ দুর্ঘটনার পরে ১২ জন নাবিক সাগরের উত্তাল জলে তলিয়ে যান। এর পর কোস্ট গার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী বোট নিয়ে তৎক্ষণাত ঘটনাস্থলে উপস্থিত হয়।

তারা অভিযান করে ৮ জন নাবিককে উদ্ধার করতে সমর্থ হন। তবে অন্যান্য ৪ জন নাবিক স্রোতের কারণে দুর্ঘটনাস্থল থেকে ভেসে চলে যায়। পরবর্তী সময়ে তারা আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভেসে ওঠেন এবং স্থানীয় জেলেরা ও সৈকতের লোকজন তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।

কোস্ট গার্ড পূর্ব জোনের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পাওয়া সাথেই আমাদের টিম উদ্ধার অভিযানে নামে। রাতে অন্ধকার এবং স্রোতের তীব্রতায় অভিযানটি বিপজ্জনক ছিল, তবে আমরা স্থানীয়দের সহযোগিতায় ১২ জন নাবিককে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত ১২ নাবিকের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, ‘যদিও পাথরবোঝাই লাইটার জাহাজটি ডুবে গেছে, তবুও চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজটি মূল চ্যানেল থেকে কিছুটা দূরে ডুবে যাওয়ার কারণে আর কোনো বড় জাহাজ চলাচলে কোন বাধা সৃষ্টি হচ্ছে না। তবে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলমান নির্দেশনা দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাস্থলে লাল বয়া বসানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে উদ্ধারকৃত সব নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছে এবং জাহাজটি উদ্ধারের পরবর্তী আইনি এবং কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত কমল?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:২৭ এম


একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত কমল?

২৪ ঘণ্টার ব্যবধানে ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে তারা ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, সবশেষ গত ২৯ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়। যা সকালের ১০টা থেকেই কার্যকর হয়েছিল।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪১ দফা বাড়ানো হয়েছে, ৪২ দফা কমানো হয়েছে ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এবং গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ক্যালোনির দলে স্বস্তির হাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:২৯ এম


স্ক্যালোনির দলে স্বস্তির হাওয়া

বিশ্বকাপের নকআউট পর্বের আগে আর্জেন্টিনা শিবিরে একটি বড় স্বস্তির সংবাদ এসেছে। সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো চোট কাটিয়ে আবারও দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরে এসেছেন। সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে, তাহলে কেপ ভার্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই মাঠে তাকে দেখা যেতে পারে।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে এবারের বিশ্বকাপের অন্যতম চমক জাগানো দল কেপ ভার্ডের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোমেরোর ফেরাটা আর্জেন্টিনার রক্ষা সামর্থ্যকে আরও শক্তিশালী করবে, এমনটাই মনে করা হচ্ছে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার, ম্যাচের ৫৭তম মিনিটে ব্যথা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন। তার চোটের কারণে, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারেননি। সেই ম্যাচে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পান এবং আর্জেন্টিনা ৩-১ গোলের জয়ের মাধ্যমে মাঠ ছাড়ে।

জর্ডান ম্যাচের পরই আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন, নকআউট পর্ব শুরুর আগেই রোমেরোকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে দলের অনুশীলনে সেই আশার বাস্তব রূপ দেখা গেছে। একদিন বিশ্রামের পর রোমেরো পুরো দলের সঙ্গে সমানতালে অনুশীলন করেছেন।

এদিকে, তিনটি গ্রুপ ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ ৩২-এ পৌঁছেছে আর্জেন্টিনা। এখন নকআউট মঞ্চে রক্ষণভাগের অন্যতম ভরসা রোমেরোকে ফিরে পেলে স্ক্যালোনির দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%