প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে যানবাহন মেরামতের ওপর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৭ জন যুবক। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য তরুণদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
বুধবার (২১ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ১১ অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণে সিএনজি ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য যুবকদের উৎসাহিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি বেকারত্ব কমাতে এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ ধরনের প্রশিক্ষণ পার্বত্য চট্টগ্রামের যুবসমাজের আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন