০৪:২৯ পি.এম
দক্ষিণ গাজা উপত্যকায় পরিচালিত এক বিমান হামলায় হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
নিহত সাকর আবু করিম হামাসের নোখবা ইউনিটের একটি সেলের কমান্ডার ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।
রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত মঙ্গলবার দক্ষিণ গাজায় চালানো এক হামলায় সাকর আবু করিম নিহত হন।
আরও পড়ুন: তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বৈশিষ্ট্য খুঁজে পান নুর
তাদের অভিযোগ, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের কিসুফিম এলাকায় সংঘটিত হামলায় অংশ নেওয়া যোদ্ধাদের মধ্যে ছিলেন। একই হামলায় হামাসের আরেক সদস্যও নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি সংগঠনটির ‘যোগাযোগ অপারেটিভ’ হিসেবে দায়িত্ব পালন করতেন।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। অপরদিকে হামাস বলছে, এসব হামলায় বিপুলসংখ্যক বেসামরিক ফিলিস্তিনিও নিহত হচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন