০৯:৫৪ এম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থানকালে প্রত্যর্পণের জন্য অনুরোধ করছে। এই বিষয়ে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নয় বরং দেশটির আদালতের মাধ্যমেই নেওয়া হবে।
ভারতের এক শীর্ষ কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, "প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতের হাতে থাকবে। আদালতের কার্যপ্রণালীর মাধ্যমে এটি পর্যালোচনা করা হবে যে, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে অপরাধের অভিযোগ করা হয়েছে, সেগুলো ভারতীয় আইনে অপরাধ হিসেবে স্বীকৃত কি না।"
তবে এদিকে, একই সঙ্গে ঢাকায় ও নয়াদিল্লিতে এই বিষয়ে ‘তীব্র আলোচনার’ কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। দুই পক্ষই সর্বোচ্চ দাবি বা কঠোর অবস্থান থেকে সরে এসে সম্পর্ক পুনঃস্থাপন করার পথ খুঁজছে।
আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন