১০:৩৫ পি.এম
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসার দরজা ভেঙে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার সময় কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশে অবস্থিত একটি ভবনের সাততলার বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
২৪ বছর বয়সী তরুণীর নাম জেনি খান। তিনি গত এপ্রিলে মুন্না নামে এক যুবককে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া বাসা নেন। গত রবিবার মুন্না বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এসব বিষয় জানায়। তিনি বলেন, বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, আমরা তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি। মুন্না বর্তমানে পলাতক রয়েছেন, তাকে খুঁজে পেলে বিষয়টি আরও স্পষ্ট হতে হবে।
এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন