০৪:১১ পি.এম
ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ আস্ট) ইসির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি সম্পর্কে বলেন, 'যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে।'
এছাড়া নির্বাচন কমিশনার আরো উল্লেখ করেন, 'স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।'
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
নতুন রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় এসংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন