০৮:০৪ পি.এম
লেবার পার্টির এমপিদের ব্যাপক সমর্থনে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়া এখন ঘটনার মাত্র সময়ের ব্যাপার। খবর রয়েছে রয়টার্সের।
বৃহস্পতিবার (৯ জুলাই) মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনে লেবার পার্টির ৪০৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩২২ জনের মনোনয়ন পেয়েছেন বলে বার্নহাম জানিয়েছেন। একজন একমাত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করতে বার্নহামের আর মাত্র একটি মনোনয়ন প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবকিছু এখন খুব বাস্তব মনে হতে শুরু করেছে।’
লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই)। এরপর শুক্রবার (১৭ জুলাই) বার্নহামকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হতে পারে। আশাকরা হচ্ছে, আগামী ২০ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০
যেহেতু বার্নহাম ৩২৩টি মনোনয়নে পৌঁছে গেলে অন্য কোনো প্রার্থীর পক্ষে এই প্রতিযোগিতায় নামার সুযোগ থাকবে না, তাই স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অন্তত ৮১ জন এমপির সমর্থনের প্রয়োজন, যা বাকি থাকা এমপিদের সংখ্যা অনুযায়ী আর কারও পক্ষে সম্ভব নয়। লেবার পার্টির কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, তাঁরা গতকাল ভোট দিতে পারেননি, তবে সোমবার পার্লামেন্টে ফিরে বার্নহামকেই সমর্তন দেবেন।
এর আগে বুধবার (৮ জুলাই) রাতে সাবেক জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস বার্নহামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিলে বার্নহামের নেতৃত্ব পাওয়ার পথটি কার্যত নিশ্চিত হয়ে যায়।
গত মে মাসে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে দলের বিপর্যয়কর ফলাফলের পর লেবার পার্টির আইনপ্রণেতাদের পক্ষ থেকে নেতৃত্ব ও নীতি পরিবর্তনের জোরালো দাবি ওঠে। এর প্রেক্ষিতে গত মাসে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন।
আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন