প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) যথাযথভাবে মূল্যায়ন পায়নি ফ্যাসিস্ট আমলে।
তিনি সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপাচার্য আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অগ্রসর করা হয়নি। রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় জাতির সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর প্রাপ্তির খাতা প্রায় শূন্য। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, যারা রাষ্ট্রে দায়িত্ব পালন করছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সংসদ সদস্য—তাদের প্রতি আমার আহ্বান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও বঞ্চনাকে প্রাপ্তিতে রূপান্তর করতে কার্যকর ভূমিকা রাখুন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মহলের ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন