প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের মহেশখালীতে সড়কের উপর হঠাৎ সামনে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনার ফলে মোটরসাইকেলে থাকা অপর এক তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন: মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) এবং একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। আহত আব্দুল কাইয়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তারা চাচাতো ও ফুফাতো ভাই। উল্লেখ্য, ইকবাল সৌদি আরবের প্রবাসী ছিলেন এবং কিছুদিন আগে দেশে ফিরেছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের দিকে যাচ্ছিলেন। পথে রাজঘাট এলাকার কিছুটা আগে চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এর ফলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের চাচাতো ভাই মো. রিদুয়ান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবালকে মৃত ঘোষণা করেন।
রিদুয়ান আরও জানান, আহত শাহীনকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত আব্দুল কায়ুম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন