০৬:২৩ এম
আঙ্কারা ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘মিথ্যা রক্ত অপবাদ’ ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। আঙ্কারা বলেছে, এই মিথ্যা অভিযোগ ইসরাইলি সরকারের মানসিকতার প্রতিফলন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আমাদের প্রেসিডেন্টকে লক্ষ্য করে যে মিথ্যা ও অপবাদ ছড়ানো হয়েছে, তা ইসরায়েলি সরকারের হয়ে কাজ করা অপরাধীদের, বিশেষ করে নেতানিয়াহুর, কাপুরুষ ও পচে যাওয়া মানসিকতার প্রতিফলন।”
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বে দাবি করেছিল যে, তুরস্কের প্রেসিডেন্ট তার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, হামাসকে সমর্থন করেছেন এবং প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়েছেন।
আরও পড়ুন: কপ সম্মেলনে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা
ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা
ইসরাইলি মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করে বলেছে, “ইতিহাসের সবচেয়ে জঘন্য ইহুদিবিদ্বেষীদের মতো এরদোয়ান মিথ্যা রক্তের অপবাদ ছড়িয়ে নিজের লজ্জাজনক কর্মকাণ্ড থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন।”
তুরস্কের মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের করা অপরাধের বিরুদ্ধে তুরস্ক একটি সৎ অবস্থান বজায় রেখেছে।
মন্ত্রণালয় আরও উল্লেখ করে, গোয়েবলসের প্রচারযন্ত্রের মতো কাজ করা ইসরাইলি প্রতিষ্ঠানগুলো আর যথেষ্ট নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ও নেতানিয়াহু সরকারের “মিথ্যা” আর বিশ্বাস করে না।
আরও পড়ুন: ১৯৭ কোটি টাকার নিরাপত্তা বলয়েও অরক্ষিত কক্সবাজারের ক্যাম্পগুলো
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সত্যকে রক্ষা করে যাব এবং সত্যের পক্ষে কথা বলব।”
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন