ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নওগাঁয় সরকারি অনুদানের চেক বিতরণ


নওগাঁয় সরকারি অনুদানের চেক বিতরণ

জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে আজ ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অনুদানপ্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।

আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফারুকুর রহমান ফয়সল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছর জেলার মোট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে মোট ১২ লাখ ৪৭ হাজার টাকা এবং ১৪২ জন সংস্কৃতি কর্মীর মধ্যে মোট ৩৬ লাখ ২৫ হাজার পাঁচশ’ টাকা বিতরণ করা হয়েছে।

অনুদানের চেকপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে একুশে পরিষদ, নওগাঁ সাহিত্য পরিষদ, নজরুল একাডেমি সহ বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ঝালকাঠিতে জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান

জেলায় জাটকা সংরক্ষণ ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজননের জন্য সুগন্ধা ও বাসন্ডা নদীতে অভিযান পরিচালনা করে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযান আজ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে সুগন্ধা ও বাসন্ডা নদী থেকে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৫ হাজার টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, জাটকা ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজনন এবং ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বাসসকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ঝালকাঠি নৌ পুলিশের একটি দল সহায়তা করেছে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এ কর্মসূচির প্রতিপাদ্য, ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরে অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বছরে অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।  প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, বছরে একটি করে গাছ লাগালে গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। এক সময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে। আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে সন্তানের সাথে সাথে গাছটিও বেড়ে উঠবে। প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের প্রসঙ্গ তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেসব চারার মাধ্যমে বিপুল সংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে ছায়া দিচ্ছে। ছবি : পিএমও এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


জেলা প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে।

২৯ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে, সোমবার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পানি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বক্তৃতায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ রায়হান কবির মহোদয়। এই সভায় সবাই নারায়ণগঞ্জ জেলার অবস্থিত খালসমূহকে পূর্ণ খনন করা, অবৈধ দখলমুক্ত করা এবং পানি সম্পদ ব্যবস্থাপনার সংক্রান্ত সামগ্রিক বিষয়ে আলোচনা করেন। অবৈধ দখলমুক্ত করণের লক্ষ্যে জনসাধারণ ও রাজনীতিবিদদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টির আয়োজকের দায়িত্বও পালন করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। সভাটি অনুষ্ঠিত হয় ২৯ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে, সোমবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ফল মেলা ২০২৬ এ স্টল পরিদর্শন ও কৃষকদের জন্য প্রণোদনা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


জাতীয় ফল মেলা ২০২৬ এ স্টল পরিদর্শন ও কৃষকদের জন্য প্রণোদনা বিতরণ

এসময় তিনি 'জাতীয় ফল মেলা ২০২৬'-এ আগত স্টলগুলো পরিদর্শন করেন এবং বাংলাদেশে ফল চাষে বৈচিত্র্য আনার উপর জোর দেন।

এছাড়াও তিনি ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক সবজি, বীজ, রাসায়নিক, গাছের চারা ইত্যাদি বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ; সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ; ফলমেলায় আগত উদ্যোক্তাসহ সাধারণ দর্শনার্থীরা।

আয়োজনে,

সদর উপজেলা, নারায়ণগঞ্জ || ২৯ জুন, ২০২৬ খ্রি. সোমবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%