প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে টিচার্স ট্রেনিং কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দলের মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে পক্ষে-বিপক্ষে প্রতিযোগীরা সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করে। প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) প্রথম স্থান এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) দ্বিতীয় স্থান অর্জন করে।
ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠ বক্তা মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা তারান্নুম স্নেহা প্রথম এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত মেহজাবিন মল্লিক দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়া, রচনা প্রতিযোগিতায় ২৭ জন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৭ জন অংশ নেয়। তিন গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা। সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চন্দন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন ও জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন