প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্রিশগড় ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। একইসঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এ সকল পরিস্থিতির কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বর্ধিত ৫ দিনে তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থাঃ তাপমাত্রা কমতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন