ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বিদেশে ছেলের মৃত্যুর ভিডিও দেখে প্রাণ হারালেন বাবা-মা


বিদেশে ছেলের মৃত্যুর ভিডিও দেখে প্রাণ হারালেন বাবা-মা

লিবিয়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ চেয়ে মাদারীপুরের রফিকুল ইসলাম রাব্বির ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে মাফিয়াদের কয়েক দফা ৮৫ লাখ টাকা প্রদান করা হলেও, গত এক সপ্তাহ ধরে ওই যুবকের সন্ধান নেই। এর মধ্যেই দালালচক্র তার নির্যাতনের একটি ভিডিও পাঠিয়েছে। ভিডিওটি দেখে হৃদরোগের শিকার হয়ে মারা যান রফিকুলের মা-বাবা।

মঙ্গলবার (১৬ জুন) সরেজমিনে মাদারীপুরের মধ্য খাগদী এলাকার যুবক রফিকুল ইসলাম রাব্বির বাড়িতে গেলে দেখা যায়, মৃতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। নিখোঁজ যুবকের খোঁজ না পেয়ে দালালের বাড়ি ঘেরাও করেছেন তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, প্রায় দুই বছর আগে রফিকুল ইসলাম রাব্বি পরিবারের জন্য সচ্ছলতা ফিরিয়ে আনতে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। কিন্তু পরে তাকে লিবিয়ায় আটকে রেখে মাফিয়ারা নির্যাতন চালাতে থাকে। পরিবারে পাঠানো হয় নির্যাতনের ভিডিও। সেই ভিডিওরে কারণে দেড় বছর আগে বাবা জলিল বেপারী এবং ৬ মাস আগে মা মেহেরুন নেছা মারা যান। এরপরও দালালচক্র থেমে নেই। পরিবার থেকে কয়েক দফা মুক্তিপণের মোট ৮৫ লাখ টাকা আদায় করা হয়েছে। এরপরও রাব্বির মুক্তি মিলছে না। তিনি এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্য সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকার রিয়াজুল মাতুব্বর এবং তার শ্বশুর মধ্য খাগদী এলাকার জামাল ফকির ও শাশুড়ি রোমানা বেগমের সঙ্গে চুক্তি করে রাব্বির পরিবার। পরে সরাসরি ইতালি পাঠানোর বদলে রাব্বিকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন চালাতে থাকে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

রাব্বি এক সপ্তাহ ধরে নিখোঁজ, তার সন্ধানের জন্য মঙ্গলবার দুপুরে দালালের বাড়িতে গিয়েছেন স্বজনরা। সেখানে গিয়ে কোনো উত্তর না পেয়ে তারা হতাশ হন।

তথ্য অনুযায়ী, রাব্বি তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট। ভিটেমাটি বিক্রি করে এবং চড়া সুদে লাখ লাখ টাকা ঋণ নিয়ে তার পরিবার দিশেহারা। পাওনাদারের টাকা ফেরতের চাপ এবং যুবক নিখোঁজ থাকায় তারা চরম দুশ্চিন্তায় রয়েছে।

এলাকাবাসী বলেন, রিয়াজুল বেশ কিছুদিন ধরে ইতালির কথা বলে যুবকদের লিবিয়ায় আটকে রেখে নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ জন্য তিনি এলাকায় এবং শ্বশুরবাড়িতে ভবন নির্মাণ করেছেন। তারা এ ঘটনার কঠোর বিচার চান।

আরও পড়ুন: আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাব্বির বড় ভাই তানজিলা আক্তার বলেন, ‘আমার ভাইকে জিম্মি করে মোট ৮৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালালচক্র। এই ঘটনার জন্য আমরা দালালচক্রের বিচার চাই, আর আমার ভাইকে দ্রুত ফেরত পাওয়ার দাবি জানাই।’

স্থানীয় বাসিন্দা সাগর বেপারী বলেন, ‘দীর্ঘদিন ধরে রিয়াজুল বিদেশে লোক নেয়ার কথা বলে প্রতারণা করে আসছে। এই চক্রের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায় করতে না পারে।’

এদিকে, সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রোমানা বেগম বলেন, রফিকুল ইসলাম রাব্বি কোথায়, কবে, এবং কার মাধ্যমে গিয়েছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। টাকা লেনদেনের বিষয়ের ব্যাপারেও তিনি অবগত নন। তিনি জানান, তার জামাই রিয়াজুল মাতুব্বর ইতালি থাকেন এবং স্বামী কালকিনি উপজেলায় কাজে গেছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘এ ব্যাপারে নিখোঁজ যুবকের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এমন খবর পেয়ে পুলিশ সদস্যরা তথ্য সংগ্রহ করছে, ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুন: কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের ৩ পদক্ষেপ : স্থানীয় সরকারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের ৩ পদক্ষেপ : স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতার সমস্যা নিরসনে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। বিষয়টি উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে, সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে, স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা তুলে ধরেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্বল্পমেয়াদি কার্যক্রমের আওতায় যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেগুলো হলো— নর্দমা, বক্স-কালভার্ট ও খালগুলো থেকে পলি-বর্জ্য অপসারণ করা হচ্ছে। ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতাপ্রবণ এলাকা থেকে পোর্টেবল পাম্পের মাধ্যমে বৃষ্টির পানি অপসারণ করা হচ্ছে। বিদ্যমান পাম্প স্টেশন থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ চলছে।

পানির সঞ্চালন বাড়াতে পর্যাপ্ত পরিমাণে ক্যাচপিট ও লোহার গ্রেটিংস স্থাপন করা হচ্ছে। জনসচেতনতাও বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও, ওয়ার্ডভিত্তিক এমার্জেন্সি রেসপন্স টিম গঠন করে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানি প্রবাহের বাধা (ব্লকেজ) নিরসনের কাজও চলমান রয়েছে।

“মধ্যমেয়াদি কার্যক্রমের আওতায় পদক্ষেপগুলো হলো— খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি প্রকল্পের মাধ্যমে ৪টি বৃহৎ খাল উন্নয়নের কার্যক্রম চলছে। জিয়া সরণী খাল ও শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণের কার্যক্রমও চলছে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন নর্দমা নির্মাণের কাজ চলমান রয়েছে। বিদ্যমান নর্দমা সংস্কার ও মেরামতের কার্যক্রমও কার্যকরীভাবে চলছে।

“দীর্ঘমেয়াদি কার্যক্রমের আওতায় গৃহীত পরিকল্পনাগুলো হলো— জিয়া সরণী খাল, কাজলা খাল ও মৃধাবাড়ি খালসহ অন্যান্য খাল (প্রায় ৫০ কি.মি.) উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নবসংযুক্ত এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে (অঞ্চল-০১ থেকে ০৫) জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ মাস্টারপ্ল্যানের আওতায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য অধিক সংখ্যক আউটলেট নির্মাণ এবং পাম্প স্টেশনের স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা যাচাই করে প্রবাহ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ইত্যাদি) ডাক্ট নির্মাণের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে টেকসই ও যুগোপযোগী করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের শাসনামলে অপচয় ও দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


আ.লীগের শাসনামলে অপচয় ও দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার ‍দুর্নীতির সঙ্গে অপচয়ও করেছে।

তিনি এ কথা মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে একটি ব্রিফিংয়ে জানান।

জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে শুধু দুর্নীতি করা হয়েছে তা নয়, বরং তাদের অনেক অর্থের অপচয়ও হয়েছে।

এ কারণে চলমান প্রকল্পগুলোকে বিচার-বিশ্লেষণ করে পুনরুজ্জীবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানান, ৬০ ভাগের ওপরে সম্পন্ন হওয়া প্রকল্পগুলোকে দ্রুততার সঙ্গে শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া যেসব প্রকল্পের কাজ ৩০ শতাংশের নিচে আছে সেগুলো পুনর্বিবেচনা করে নতুন প্রকল্পের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

এ সময়ে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে যদি দীর্ঘসূত্রিতা, অনিয়ম ও দুর্নীতির মতো সমস্যা সৃষ্টি হয়, তাহলে এর দায়ী ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিন একনেক সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়।

এই পাঁচটি প্রকল্প হলো- প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন) প্রকল্প, এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় ১ (এক) টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন

মঙ্গলবার ইউক্রেনের একটি ড্রোন মস্কোর উপকণ্ঠে অবস্থিত একটি বড় তেল শোধনাগারে আঘাত হানলে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং স্থাপনাটির ক্ষতি হয়। রুশ কর্তৃপক্ষ এ তথ্যটি জানায়।

অন্যদিকে ইউক্রেন বলেছে, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবে এই অভিযানটির আয়োজন করা হয়েছে। এর একদিন আগে, ইউক্রেন জানায়, রাশিয়া দেশটির বিভিন্ন অঞ্চলে ৬ শতাধিক ড্রোনসহ ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়।

কিয়েভে ইউনেস্কোর তালিকাভুক্ত একটি অর্থোডক্স চার্চের অংশও এই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর রয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এই বিষয়টি নিশ্চিত করেছে।

মস্কোর মেয়র সের্গেই সেমিওনোভিচ সোবিয়ানিন রাষ্ট্রীয় মালিকানাধীন ম্যাক্স প্ল্যাটফর্মে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মস্কোর ওপর শত্রুপক্ষের ড্রোন হামলা অব্যাহত ছিল। একটি ড্রোন মস্কোর একটি তেল শোধনাগার স্থাপনায় আঘাত করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সোবিয়ানিন জানিয়েছেন, মঙ্গলবার মস্কোর দিকে ছোড়া ৬০টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস একে চলতি বছরে রুশ রাজধানীকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতন্যা এলাকায় অবস্থিত ওই তেল শোধনাগারকে ঘিরে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মালিকানাধীন শোধনাগারটি সেখানে অবস্থিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলার পেছনে কিয়েভই ছিল মূল আপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘এবার মস্কো অঞ্চল ইউক্রেনের দূরপাল্লার সক্ষমতার নাগাল অনুভব করেছে। ৫০০ কিলোমিটার দূরে থাকা একটি তেল শোধনাগারে আঘাত হানা হয়েছে।’

তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়, একটি ড্রোন আবাসিক ভবনের ওপর দিয়ে উড়ে শিল্পাঞ্চলে আঘাত হানে। পরে একটি লাল-সাদা চিমনির পাশে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার হামলার বিরুদ্ধে এটি ন্যায্য জবাব। সেই সঙ্গে এটি একটি দীর্ঘায়িত যুদ্ধের অবসানেরও আহ্বান।’

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ায় হামলার প্রকৃতি জোরদার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহ সংকটে গাইবান্ধায় মাছের বাজারে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


সরবরাহ সংকটে গাইবান্ধায় মাছের বাজারে ঊর্ধ্বগতি

কাক ডাকা ভোর থেকে গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী নতুন বাজারের মাছের আড়ৎ জমে ওঠে। রাত পোহাতেই জেলা ও পার্শ্ববর্তী এলাকার পাইকার ও খামারিরা মাছ নিয়ে আসেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে পুরো আড়ৎ এলাকা মুখরিত হয়ে ওঠে।

গেল কয়েকদিন ধরে এ মৎস্য আড়ৎতে মাছের সরবরাহ কম থাকার কারণে বিভিন্ন মাছের দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জেলা শহরের বিভিন্ন খুচরা মাছ ব্যবসায়ীরা এই আড়ৎ থেকে মাছ কিনে জেলার নানা হাট-বাজারে নিয়ে যান। সরবরাহের অভাবে, গেল কয়েকদিনে মাছের দাম আগের তুলনায় কিছুটা বেশী হয়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছের প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার (১৬ জুন) নতুন বাজারে আড়ৎ থেকে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩শ থেকে ৪শ টাকা, কাতলা ৪শ থেকে ৪২০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২শ টাকা, পাঙ্গাস ১শ ৬০ থেকে ১৭০ টাকা এবং শিং-মাগুর মাছ বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকা, সরপুটি ১৬০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। অন্যদিকে, অন্যান্য মাছসহ ছোট মাছের দামেরও বৃদ্ধি পেয়েছে।

খুচরা বিক্রেতা নরেশ চন্দ্র জানান, গেল এক সপ্তাহে বাজারে মাছের সরবরাহ কমে গেছে এবং খাল-বিল ও নদীতে পানি কমায় দেশীয় মাছের সরবরাহও মৃদ্ধি পেয়েছে। এর কারণেই সব মাছের দাম বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%