০৬:৪৫ পি.এম
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় অন্তত তিনজন মারা গেছেন। একই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৪ জন রোগী।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারানোর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। মৃত তিনজনই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
শুধু গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮১ জন, বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগের ১৭ জন, রাজশাহী বিভাগের ৭৬ জন, সিলেট বিভাগের ৪ জন এবং রংপুর বিভাগের ২৩ জন রোগী রয়েছেন।
চলতি বছর ২৯ হাজার ৯২৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৭৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এর আগে জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছিল। তবে চলতি আগস্টের ২৪ দিনের মধ্যেই ১৪ হাজার ৬১৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।
এছাড়া, জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল মাসে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছিল।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন