প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের উদ্যোগে এই মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা, পর্যটন ব্যক্তিত্ব ভূঁইয়া শাহীন সানী।
বক্তারা উল্লেখ করেন, অবহেলিত দ্বাদশপট্টি ও আশপাশের এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পেলেও শিশু ও কিশোরদের জন্য খেলাধুলা এবং শারীরিক বিকাশের কোনো খেলার মাঠ নেই। এর ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক কিশোর-যুবক মাদক ও মোবাইল ফোনের আসক্তি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তারা আরও বলেন, দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায় পর্যাপ্ত সরকারি জায়গা রয়েছে। সেখানে মাটি ভরাট করে খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে। দ্রুত খেলার মাঠ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাস্টার, সমাজসেবক মিজানুর রহমান মজনু, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, সমাজকর্মী উজ্জ্বল অধিকারী, ব্যবসায়ী আব্দুল চাঁন খান, আব্দুল মোন্নাফ, সোলাইমান হোসেন এবং ইছা আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন