ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, আটক প্রায় ৯০০


অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, আটক প্রায় ৯০০

দক্ষিণ আফ্রিকা জুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভের সময় ৯০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভের বেশির ভাগই ছিল শান্তিপূর্ণ।

তবে কয়েকটি এলাকায় সংঘাত, লুটপাট ও গোলাগুলির ঘটনা ঘটে। বুধবার এ সম্পর্কে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের তথ্যমতে, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে মোট ১২০টি বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি বিক্ষোভ ছিল কোনো ধরনের বড় সংঘর্ষ ছাড়াই শেষ।

আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে

কিন্তু বাকি ১২টি মিছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সংবাদ সম্মেলনে পুলিশের উপজাতীয় কমিশনার তেবেলো মোসিকিলি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে অভিবাসন আইন লঙ্ঘন, জনসমক্ষে সহিংসতা, বৈধ কাগজপত্র ছাড়া থাকা অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং ডাকাতির মতো অপরাধ।

এদিকে পুলিশের এক স্বতন্ত্র বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের আলেকজান্দ্রা টাউনশিপে গুলিতে একজন নিহত হন।

ওই এলাকায় বিদেশি নাগরিকদের মালিকানাধীন ছোট দোকান, যেগুলো স্থানীয়ভাবে ‘স্পাজা’ দোকান নামে পরিচিত, সেগুলোতে হামলা ও লুটপাট চালায় একদল স্থানীয় বাসিন্দা। একই রাতে নিরাপত্তা জোরদার করতে দক্ষিণ আফ্রিকার ৯টি প্রদেশের মধ্যে পাঁচটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থল হিলব্রো এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেখানে গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন আহত হন। অন্যদিকে বন্দরনগরী ডারবানে এক বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, বিক্ষোভ শুরুর আগের রাতে সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি একটি ভবনের অষ্টম তলা থেকে লাফ দেন, পরে তার মৃত্যু হয়। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে।

মঙ্গলবারের বিক্ষোভের পেছনে ছিল অভিবাসীবিরোধী একটি আন্দোলনের ঘোষণা। এই আন্দোলন বৈধ কাগজপত্র ছাড়া দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী অভিবাসীদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার দিনেই দেশজুড়ে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় অভিবাসীবিরোধী উত্তেজনা চলছিল। সেই সময় বহু বিদেশি নাগরিককে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা তৈরী হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ এম


৮ জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেইসাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দ্বারা দেয়া সতর্কবার্তায় এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

এই বার্তায় উল্লেখ করা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত অন্যান্য সংবাদ পড়তে, এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ আত্মসাত মামলায় এসি সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:০০ এম


অর্থ আত্মসাত মামলায় এসি সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মহানগর হাকিম-১৫ নম্বর আদালতের বিচারক নাজনীন আক্তারের আদালত এসি সোহেল উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোহেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মো. হাবিব উল্লার ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালত এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠিয়েছে।

এ দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে ক্লোজড করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর অভিযুক্ত সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন সহকারী কর কমিশনার তানজিনা সাথী।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা সোহেল উদ্দিন ২০১৭ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ এম


১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তরের অনুষ্ঠান উপলক্ষে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে আসবেন। এই সময়ে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। আশা করা যাচ্ছে, ঢাকা মেডিকেলের চিত্র পরিবর্তন হবে।

নিখুঁতভাবে ক্যান্সার শনাক্ত করার জন্য ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ স্থাপন করা হয়েছে। এর ফলে ক্যান্সার শনাক্তকরণ আরও সহজ হবে।

এসময় ডেঙ্গু মোকাবিলা সম্পর্কে উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়টি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার সহযোগিতার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। যদি রোগীর সংখ্যা বাড়ে, তাহলে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:১০ এম


খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা স্পিকারের

ঢাকা, ২ জুলাই, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে রওনা হন।

স্পিকার আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ গ্রহণ করবেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ৮৬ বছর বয়সে গত ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাতবরণ করেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর, তিনি নতুন রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেন। পরে, তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর, ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

স্পিকার জানাজায় অংশ গ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%