০৭:১৫ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনি এলাকার উন্নয়নের মতোই বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকা থেকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি এ কথা বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন।
তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব নির্বাচনি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে। সরকার দলীয় সদস্যরা যেভাবে নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন, তেমনিভাবে বিরোধী দলের সদস্যদের এলাকাতেও অফিসিয়ালি উন্নয়ন প্রকল্প নেওয়া হবে।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
অর্থনৈতিক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সুদের হার পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।
সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কে তিনি জানান, এ পর্যন্ত ৬০ হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হয়েছে এবং আগামী অর্থবছরে আরও ৪১ লাখ ২০ হাজার পরিবারকে এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হবে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাপমাত্রা সহনশীল রাখা এবং দূষণ হ্রাসের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আসন্ন বর্ষা মৌসুমেই ৩ কোটি ১৪ লাখ গাছ রোপণ করা হবে।
সাধারণ ওয়াটার ফ্লো স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা দূর করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৯৫৬ কিলোমিটার খাল খনন করা হয়েছে।
আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন