প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর কোরিয়া নতুন ধরনের একটি অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। এই পরীক্ষাটি তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। কিম উল্লেখ করেছেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার উন্নত সামরিক প্রযুক্তির একটি উদাহরণ।
দুই দিন আগে, দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছিল যে, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনার জন্য দক্ষিণ কোরিয়া ও জাপান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে।
উত্তর কোরিয়া নিজেকে একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশটির নেতারা বারবার তাদের পারমাণবিক অস্ত্রের কর্মসূচির স্থায়িত্বের কথা বলেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, রবিবার কিম জং উনের উপস্থিতিতে নতুন ধরনের অস্ত্রের পরীক্ষা হয়েছে। তবে অস্ত্রটির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কেসিএনএ জানিয়েছে, কিম এই পরীক্ষার প্রশংসা করেছেন এবং এটিকে দেশের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। কিম আরও বলেন, এই ধরনের সামরিক প্রযুক্তির উন্নয়ন দেশের যুদ্ধ প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আট দিন আগে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে কয়েকটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা পরে পিয়ংইয়ং জানিয়েছিল যে, এটি একটি সামরিক মহড়ার অংশ ছিল।
রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ওই মহড়ায় দূরপাল্লার কামান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং সেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দক্ষিণ কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে এবং বলেছে, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। তারা উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাপানও উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। দেশটি এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। গত সপ্তাহে, উত্তর কোরিয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যেখানে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল।
উত্তর কোরিয়া বলেছে, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের মর্যাদা দেশের আইনেই স্থায়ীভাবে নির্ধারিত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আইএইএর ওই প্রস্তাব পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। কিম জং উনের বোন কিম ইয়ো জংও পূর্বে বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান চূড়ান্ত। তিনি যারা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের আশা করছেন, তাদেরকে ‘মূর্খ’ বলে মন্তব্য করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন