০৫:২৯ পি.এম
ফরিদপুরের সদরপুরে ভূবনেশ্বর নদ থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার চরকৃষ্ণপুর এলাকার ভূবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি রাজন, সম্পাদক শুভ
শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা নদের পানিতে একটি কিশোরীর মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়াকে অবহিত করেন। তার মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: চেয়ারম্যান প্রার্থী সোহাগের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান রিপন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কিশোরীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত সদস্য গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন