০৪:১৭ পি.এম
বিবাহের দেনমোহর আদায় সংক্রান্ত আদালতের পদ্ধতি এবং নীতিমালা তৈরির জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থের উদ্দেশ্যে এ রিটটি দায়ের করেন।
রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০নং ধারার অধীনে একটি বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন ও জারি করার জন্য কেন আদেশ দেওয়া হবে না, তা জানিয়ে রিটে রুল জারির আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
রিটে বিবাহের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন এবং আদায়ের পদ্ধতি, নীতিমালা ও উপায় নির্ধারণ করা হবে। এর উদ্দেশ্য হল বিবাহে নারীদের অধিকার এবং আর্থিক স্বার্থ রক্ষার পাশাপাশি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০নং ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন