ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ফুটবল ম্যাচ ঘিরে দ্বন্দ্ব, বিএনপি নেতা হত্যার পরিকল্পনাকারী আটক


ফুটবল ম্যাচ ঘিরে দ্বন্দ্ব, বিএনপি নেতা হত্যার পরিকল্পনাকারী আটক

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু অরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।

সংস্থাটি জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৬টি মামলা রয়েছে।

এবারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকের সময় রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মারা যান স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

এ বিষয়ে বুধবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান জানিয়েছেন, ঘটনার মূল পরিকল্পনাকারী মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকা থেকে আভিযান চালিয়ে লেদুকে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি জানায়, লেদুই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য মূল আসামি পারভেজকে অস্ত্র সরবারাহ করে।

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোগ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, অপহরণ ও মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।

গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। পরে ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে ১ জুলাই রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে বিএনপির দুই নেতাকে কোপানোর ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ৯ সদস্যের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এতে সভাপতির দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ১৩ অনুযায়ী, নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়াও, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পুনর্গঠিত এই নির্বাহী কমিটি ট্রাস্টের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণমূলক কার্যক্রম তদারকি এবং ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন কমিটির মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আক্রমণের পর মিত্রদের উদ্দেশে ইরাকের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


আক্রমণের পর মিত্রদের উদ্দেশে ইরাকের কড়া হুঁশিয়ারি

ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানাচ্ছি। তিনি সতর্ক করে বলেন, ‘ইরাককে আরেকটি যুদ্ধে টেনে নেওয়া উচিত হবে না।’

আল-সদর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান, আইআরজিসির ইরাকের মাটি থেকে দূরে থাকা উচিত। তিনি বলেন, বেপরোয়া মিলিশিয়াদের এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যাতে উপসাগরীয় দেশগুলো আমাদের পবিত্র ভূমিকে লক্ষ্যবস্তু করার অজুহাত পায়।

তিনি সব পক্ষকে ‘জায়নবাদী-আমেরিকান শত্রুর’ ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন, ‘ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে উসকে দেওয়ার চেষ্টায় কেউ যেন জড়িয়ে না পড়ে।’

আল-সদর ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান এবং অভিযোগ করেন, কিছু মিলিশিয়া গোষ্ঠী দেশটিকে ‘অর্থহীন এক যুদ্ধে’ জড়িয়ে দিতে চাচ্ছে। সেই সঙ্গে তিনি ইরাকি সরকারকে রাষ্ট্রের কর্তৃত্ব কার্যকরভাবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

তিনি সতর্ক করেন যে, দেশের ভেতরে ও বাইরে সক্রিয় ‘ঘুমন্ত সন্ত্রাসী চক্র’ সাম্প্রদায়িক বিভেদকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আল-সদর বলেন, ‘ইরাক ও এর জনগণের এখন শান্তি প্রয়োজন। বহু বছরের যুদ্ধ আমাদের দেশের সম্পদ ও মর্যাদা নিঃশেষ করে দিয়েছে।’

শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে আল-সদর প্রতিবেশী দেশগুলোর প্রতিও নির্দেশ দেন। তিনি এমন একটি মধ্যপ্রাচ্য দেখতে চান, যেখানে বিদেশি সামরিক ঘাঁটি, সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ‘ঔপনিবেশিক আধিপত্য’ থাকবে না।

উল্লেখযোগ্যভাবে, ইরানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছে অন্তত ৩২ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসি ফরিদা অসহায় প্রতিবন্ধী মারিয়ার মুখে হাসি ফোটালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ডিসি ফরিদা অসহায় প্রতিবন্ধী মারিয়ার মুখে হাসি ফোটালেন

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বেঁচে থাকার পথ মারিয়ার জন্য সহজ ছিল না। প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করে চলা সেই অসহায় মেয়েটির মুখে অবশেষে ফুটল স্বস্তির হাসি।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের একটি মানবিক উদ্যোগে বদলে গেছে দিনটি।

বুধবার (২৯ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মারিয়া নিজের অসহায় অবস্থার কথা জানান। incidente টি শুনে কালক্ষেপণ না করে জেলা প্রশাসক তার কথা মন দিয়ে শুনলেন। ঘটনাটি জানার পরপরই সে আর্থিক সহায়তা প্রদান করেন।

তাঁর সাথে তিনি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন।

জেলা প্রশাসক ফরিদা খানম ওই সহযোগিতা প্রদান শেষে বলেন, ‘সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু আমাদের প্রশাসনিক কাজ নয়, এটি একটি বড় মানবিক দায়বদ্ধতা। মারিয়ার মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ যাতে নিজেকে একা মনে না করে, তার জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

অপ্রত্যাশিত এই সমর্থন ও ভালোবাসা পেয়ে মারিয়া ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। মারিয়ার মা মিমি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়ের কষ্টের কথা নিয়ে অনেক জায়গায় গিয়েছি, মানুষের কাছে ঘুরেছি। কিন্তু আজ ডিসি ম্যাডাম যেভাবে আমাদের কথা শুনলেন, সান্ত্বনা দিলেন আর নিজের হাতে সাহায্য করলেন, তা কোনো দিন ভুলব না। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আমার মেয়ের প্রতি এই মমতা আমাদের বেঁচে থাকার নতুন সাহস দিল।’

জেলা প্রশাসকের এই উদ্যোগ কার্যালয়ে উপস্থিত মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন, প্রশাসনিক দায়িত্বের বাইরে গিয়ে সাধারণ মানুষের প্রতি এমন সহমর্মিতা ও আন্তরিকতা জনপ্রশাসনের মানবিক রূপকেই সামনে নিয়ে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মোঃআসাদুজ্জামান

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


মাদারীপুরের পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে মাদারীপুরের শিবচর পৌর মার্কেটের সামনে ‘ক্যাশলেস শিবচর, মাদারীপুর’ শীর্ষক ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর (Bangla QR)’ কার্যকমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহামুদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. তানিম হাসান।

পূবালী ব্যাংক শিবচর শাখার সিনিয়র প্রিন্সিপাল ম্যানেজার মো. শেখ ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো. খন্দকার আতিকুর রহমান, পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের আরআরএম ও সহকারী জেনারেল ম্যানেজার শেখ মো. মারুফ হাসান, স্থানীয় পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক এবং ব্যাংকের গ্রাহকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহামুদ রহমান উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই লক্ষ্য পূরণে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

বক্তারা জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের একটি পর্যায়ে শিবচর বাজারের কয়েকজন ব্যবসায়ীর হাতে ‘বাংলা কিউআর’ কোড তুলে দেওয়া হয়।

এর মাধ্যমে প্রবাসী পরিবারের সদস্য এবং সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা সভা শেষ হওয়ার পর ফিতা কেটে ‘ক্যাশলেস শিবচর, মাদারীপুর’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%