প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের মসজিদ ও মাদরাসাগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড এবং মিটিং সম্পূর্ণ বন্ধ করার জন্য আইন পাস করার দাবি করেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলের সংসদ সদস্য রেজা আহাম্মেদ। তিনি বলছেন, ‘মসজিদ আল্লাহর ঘর, সেখানে মানুষ নামাজ এবং কোরআন শরিফ পড়বে।
কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তিনি অনুরোধ করেন, আইন পাস করে যেন মসজিদ-মাদরাসায় রাজনৈতিক মিটিং নিষিদ্ধ করা হয়।
সোমবার (২২ জুন) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। সংসদের এই অধিবেশন বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়।
রেজা আহাম্মেদ বলেন, ‘আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ পড়া এবং কোরআন শরিফ পড়া হবে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করছে। আমি স্বাস্থ্য মন্ত্রীর কাছে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনো মসজিদ-মাদরাসায় রাজনৈতিক মিটিং করা না যায়।’
তিনি আরও বলেন, ‘আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে, হাই স্কুলে কিংবা কোনো হলরুমে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মিসভা ও জনসভা করে মিটিং করি, তেমনি তাঁদেরও সেই ব্যবস্থা করা উচিত। তাঁরা মসজিদে মিটিং করতে পারবে না। আমার এই বক্তব্যের সঙ্গে সবাই একমত কি-না, তা আমি জানি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন