১১:০৭ পি.এম
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় আজ ইং ১১/০৮/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ২০.১৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউপি নোচনাহার বাজারের পাশে জনৈক মোঃ ইউসুফ আলী শেখ এর বসত বাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী হচ্ছেন ১। মোঃ নুরুল ইসলাম (৫৩), পিতা- মৃত মুনতাজ আলী, মাতা- মৃত তোহমিনা বেগম, বর্তমানে সাং-নোচনাহার, থানার পোরশা, জেলার নওগাঁ, স্থায়ী সাং-কামালপুর, ডাক-মির্জাপুর, থানার শিবগঞ্জ, জেলার চাঁপাইনবাবগঞ্জ। তার দেহ তল্লাশি করার পর তার পরিহিত কালো গেঞ্জির নিচে বুক বরাবর বিশেষ কায়দায় গেঞ্জির নিচে গার্ডার দিয়ে ঝুলানো অবস্থায় সর্বমোট ২০০ (দুইশত) পিস ট্যাপন্টোডল ট্যাবলট, যার ওজন ৫৪ গ্রাম, মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধার করা হয় এবং সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ অভিযান চলমান আছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় মাথায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন