প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে বালুভর্তি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে রাফাত মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ার চর মধ্যপাড়া শহীদ চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফাত ওই এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা কবির আহমেদ। তিনি বলেন, আমার ভাতিজা রাফাত মৃত্যুর কিছুক্ষণ আগে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিদ্দিকচর বাজার থেকে বালুভর্তি একটি ট্রাক্টর আসছিল এবং অপর প্রান্ত থেকে একটি অটোরিকশা আসছিল। অটোরিকশাটির বেপরোয়া গতি থাকায় ট্রাক্টরটিকে সাইড দিতে গিয়ে সেটি আমার ভাতিজাকে সজোরে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের আরেক চাচা হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত করা গেছে। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, নিহত শিশুর বাবা একজন লিবিয়া প্রবাসী। পরিবারে আরাফাত নামে ১৩ বছর বয়সী আরেকটি ছেলেসন্তান রয়েছে। রাফাতের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন