বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৯ পি.এম
অদ্য ৫ নভেম্বর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে “৫ দফা দাবিতে জমায়েত” অনুষ্ঠিত হয়।
জমায়েতের গণদাবী সমূহ হলো:
১. আন্দোলনরত সকল শ্রমিকের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি চাই।
২. তৈরি পোশাক শিল্পে ন্যূনতম মজুরী ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে।
৩. এলপিজি সিলিন্ডার বাজারে সিন্ডিকেট ভেঙ্গে দাও।
৪. শীতকালীন সবজির লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে।
৫. গ্রাহকের কার্ডধারী টিসিবির পণ্য চালু রাখুন।
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার—এর সভাপতিত্বে জমায়েতে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সংগঠক কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন মোঃ লিটন, দেশ দরদী পার্টি বাংলাদেশ—এর আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেম, যুগ্ম মহাসচিব মোঃ মনজুর হোসেন, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়া থাইংখালীতে অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে জব্দ করা ডাম্পার দুটি উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পাহাড়ি বালু পরিবহনের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ ও বনসম্পদ রক্ষায় পাহাড়ি বালুর অবৈধ উত্তোলন ও পরিবহন বন্ধে নিয়মিত নজরদারি এবং কার্যকর অভিযান প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নদীর ওপর প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি বর্তমানে ভাঙা অবস্থায় রয়েছে। এর মাঝের অর্ধেক অংশ সম্পূর্ণরূপে ভেঙে গেছে। কিছু মানুষ বুকসমান পানির মধ্যে দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কেউ সাঁতার কেটে পার হচ্ছেন। ভাঙা অংশের ওপর দিয়ে পার হওয়ার ঝুঁকি নিয়েও কিছু মানুষ চেষ্টা করছেন।
এটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় অবস্থিত বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপরের সাঁকো। প্রায় তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই কারণে নদীর দুই তীরে অবস্থিত আট গ্রামের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বুধবার (৪ নভেম্বর) সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমের আগে তারা নিজেদের উদ্যোগে সাঁকোটি মেরামত করতেন, কিন্তু এবারে তা করা হয়নি। এর ফলে বাঁশের পাটাতন ও কাঠামো দুর্বল হয়ে গেছে। প্রায় তিন মাস আগে সাঁকোটির মাঝামাঝিতে অর্ধেক অংশ ভেঙে যাওয়ার পর এলাকার হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।
সূত্রে জানা যায়, সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী এলাকার হকবাজার এবং লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ ভোগান্তিতে আছেন।
স্থানীয় বাসিন্দা মিনতি রানী বলেন, "মাথায় বাদামের বোঝা নিয়ে বুকসমান পানি মাড়িয়ে নদী পার হচ্ছি। খালি ছবি তোলেন বাহে। দুই-তিন মাস ধরে এত কষ্ট করে নদী পারাপার হচ্ছি, কিন্তু কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। ছেলে-মেয়েদেরও অনেক কষ্ট করে নদী পার হয়ে স্কুলে যেতে হচ্ছে। আমরা আর এ দুর্ভোগ সহ্য করতে পারছি না। দ্রুত সাঁকোটি মেরামত করা হোক।"
স্থানীয় মুদি দোকানি আকাশ মাহমুদ জানান, "এলাকার দেড়-দুই শ শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদরাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় তাদের প্রতিদিন অনেক কষ্ট করে নদী পার হতে হচ্ছে।"
বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সুমন মিয়া, শাকিব ও সবুজ মিয়া এবং কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম, আব্দুল জব্বার ও মঈনুদ্দিন জানান, সাঁকোটির অবস্থা করুণ। স্কুল-কলেজে যেতে খুব কষ্ট হয়। বিকল্প সড়কও নেই। কখনও সাঁতার কেটে, কখনো জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো পার হতে হচ্ছে। পারাপারের সময় অনেকেই পড়ে গেছে। বড়রাও দুর্ঘটনার শিকার হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুদ্ধের অবসানের প্রাথমিক শর্ত হিসেবে ইয়েমেনের হুথিরা সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে চলা বিমান হামলা ও অবরোধের কারণে তারা এই অর্থের দাবি করেছে।
এছাড়া, আনসারুল্লাহকে ইয়েমেনের শাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আরামকো স্থাপনা, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর ওপর হামলা ও বাব আল-মান্দেব প্রণালির আশেপাশের ভূখণ্ড দখলের ঘটনার পর রিয়াদ তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
হুথিদের বক্তব্য অনুযায়ী, ৫১ বিলিয়ন ডলারের এই পরিমাণটি সৌদি আরবের হামলা এবং দীর্ঘস্থায়ী অবরোধের ফলে হওয়া ক্ষতির বিপরীতে চাওয়া হয়েছে। আলোচনা চললেও, সমঝোতার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ কয়েক বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
সূত্র: গালফ নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ