ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

প্রজ্ঞাপনের এক সপ্তাহেও যোগ দেননি বেরোবির নতুন ট্রেজারার


প্রজ্ঞাপনের এক সপ্তাহেও যোগ দেননি বেরোবির নতুন ট্রেজারার

নিয়োগের প্রজ্ঞাপন জারির এক সপ্তাহ পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার এখনো দায়িত্বে যোগদান করেননি। এদিকে তাঁর যোগদানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁকে ট্রেজারার হিসেবে না মানার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি ব্যানার টানিয়েছে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত গত ২৩ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া যেটি আগে হবে পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।


তবে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

এদিকে ট্রেজারারের যোগদান প্রজ্ঞাপন দেখেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা হয়েছে, “কট্টর বিএনপিবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষের শিক্ষক প্রফেসর ড. মো. আবু হানিফ সরকারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে মানি না।”ব্যানারটি ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

জাতীয়তাবাদী ফোরামের এক কর্মকর্তা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক এবং সেখানকার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে আমাদের কাছে বলা হয়েছে তিনি জাতীয়তাবাদী বিশ্বাসের লোক না। আমাদের কাছে তাদের স্টেটমেন্ট আছে। আমি ক্যাম্পাসে কি করি কোন দল করি এটা আমার ক্যাম্পাসের মানুষরা ভালো জানে, তেমনি জবির ক্যাম্পাস থেকে আমাদের কে জানানো হয়েছে তিনি জাতীয়তাবাদী বিশ্বাসের কেউ নন৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করার পরও কেন যোগদান করছে না সেটা তিনি ভালো বলতে পারবে৷ আমি জানি না ঠিক কী কারণে তিনি প্রজ্ঞাপন হওয়ার পরও যোগদান করছে না৷

অন্যদিকে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, আপাতত প্রশাসনের তরফ থেকেই কে বিষয়টা হেল্ডআপ হয়ে আছে, যখন আমাকে দেওয়া তখন যোগদান করব৷

আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

কট্টর বিএনপিবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষের শিক্ষক বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা এই অভিযোগ করছে তারা কি কোনো প্রমাণ দেখাতে পেরেছে৷ এমন অভিযোগ আমিও আপনার বিরুদ্ধে করতে পারি। আমাকে সরকারি যাচাই বাছাই ছাড়া কি মনোনয়ন দিয়েছে৷ এসব ভিত্তিহীন কথাবার্তা। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের কে জিজ্ঞেস করুন প্রমাণ চান আমি সেটার উত্তর দিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল-গুলি ও ১০ কার্টন সিগারেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল-গুলি ও ১০ কার্টন সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও সিগারেট বহনকারী দুই অজ্ঞাত ব্যক্তি পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৩০ জুলাই দিবাগত রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযান চলাকালে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেখতে পান। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।
‎
‎পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি ‘Patron’ সিগারেট উদ্ধার করা হয়।
‎
‎বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎তিনি বলেন, সীমান্তে চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের তথ্যেই দুর্নীতি বৃদ্ধির চিত্র: জামায়াত আমিরের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


সরকারের তথ্যেই দুর্নীতি বৃদ্ধির চিত্র: জামায়াত আমিরের দাবি

বর্তমান বিএনপি সরকার নিজেই দাবি করেছে যে, দেশে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই মন্তব্য করেছেন।

তিনি শুক্রবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মলনে যোগ দিয়ে এই কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল ১ আগস্ট। আর তাদের দেশ ছাড়তে হয়েছে ৫ আগস্ট।’

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ ধরে তিনি বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনে শ্রমিক সমাজ সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। সবচেয়ে বেশি প্রাণ এই সমাজই হারিয়েছে। তারা কোটার বিরুদ্ধে নয়, বরং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন করেছে।’

বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রচেষ্টা দেখছি, তিনি চেষ্টা করছেন সবাইকে চাকরি দিতে। চাকরি দিয়েছেন ঠিকই, তবে টেম্পু স্টেশনে। এই চাকরি বাংলাদেশ প্রত্যাখ্যান করে।’

দুর্নীতি ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, ‘নব নির্বাচিত সরকার নিজেই দাবি করছে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছি, তারেক রহমানের ইশারায় সব চলছে। তাহলে তার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন?’

তিনি আরও অভিযোগ করেন, নৈতিক দিক থেকে সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং বলেন, ‘চাঁদাবাজদের কাছে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। এগুলো সরকারি দল থেকে করা হচ্ছে।’

তিনি জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘৭০ শতাংশ মানুষ গনভোটের পক্ষে রায় দিয়েছে। সরকার যদি গণতান্ত্রিক হয়, তবে তাদের এই রায় মানতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র সমর্পণ ও সেনা প্রত্যাহারের শর্তে চুক্তিতে সম্মত হামাস ও ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


অস্ত্র সমর্পণ ও সেনা প্রত্যাহারের শর্তে চুক্তিতে সম্মত হামাস ও ইসরাইল

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ : হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার এএফপিকে জানিয়েছেন যে, যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইলের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই চুক্তিতে সংগঠনটির অস্ত্র সমর্পণ এবং গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরাইল ও গোষ্ঠীটির মধ্যে অক্টোবর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি প্রক্রিয়ার পথে অন্যতম প্রধান জটিল বিষয় ছিল। এদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রতিদিনের সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরাইলি বাহিনী অভিযোগ করেছে যে, তারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এদিকে, খবরটি বার্তা সংস্থা এএফপি’র প্রকাশ করেছে।

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, 'অস্ত্রের বিষয় নিয়ে একটি সমঝোতা হয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকা থেকে (ইসরাইলি বাহিনীর) ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও সমঝোতা হয়েছে।'

তিনি আরও বলেছেন, এখন হামাস আশা করছে যে, মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অব পিস' চুক্তির শর্তগুলো ইসরাইল মেনে চলছে কি না, তা নিশ্চিত করা হবে।

হামাসের আলোচনার সদস্য গাজি হামাদ জানিয়েছেন, গাজাবাসীকে হত্যা ও বাস্তুচ্যুতির হাত থেকে রক্ষা করার জন্য সংগঠনটি 'জনগণের স্বার্থে কিছু ছাড় দিচ্ছে'।

তিনি বলেন, হামাসের অস্ত্রের বিষয়টি ইসরাইলি সেনা প্রত্যাহার, জাতীয় কমিটির মোতায়েন এবং গাজার পুনর্গঠন কার্যক্রমের সঙ্গে যুক্ত। এদিকে, নিরস্ত্রীকরণের বিষয়ে ইসরাইল কোনো হস্তক্ষেপ করবে না। এই কাজটি জাতীয় কমিটিই পরিচালনা করবে।

হামাসের কর্মকর্তা জানিয়েছেন, গাজা প্রশাসনের জন্য জাতীয় কমিটি (এনসিএজি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী অস্ত্রের তালিকা তৈরি ও সংরক্ষণের কাজ পরিচালনা করবে। গাজায় অস্ত্র সংরক্ষণ, মজুত বা নিয়ন্ত্রণের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হবে জাতীয় কমিটি।

এখনো গাজা উপত্যকায় প্রবেশ করেনি, 'বোর্ড অব পিস'-এর মাধ্যমে গঠিত গাজা প্রশাসনের জন্য জাতীয় কমিটি।

গাজি হামাদ জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে শুরু হওয়া 'দীর্ঘ ও কঠিন' আলোচনা শেষে এই সমঝোতায় পৌঁছানো গেছে। এ চুক্তিতে যুদ্ধের অবসান, গাজায় জাতীয় কমিটির প্রবেশ, ইসরাইলি সেনা প্রত্যাহার, পুনর্গঠন এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, 'এটি একটি সমন্বিত কাঠামো, যার প্রতিটি অংশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সেই সম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকেও বিলুপ্ত করতে হবে।'

তিনি আরও বলেন, এখন হামাস মধ্যস্থতাকারীদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও কূটনৈতিক সম্পর্কে ফিরল চিলি ও ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


আবারও কূটনৈতিক সম্পর্কে ফিরল চিলি ও ভেনেজুয়েলা

২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর চিলি বৃহস্পতিবার জানিয়েছে, তারা ভেনেজুয়েলার সঙ্গে আবারও সম্পর্ক স্বাভাবিক করছে।

ওই বছরের জুলাই মাসে ভেনেজুয়েলা সরকার চিলি এবং আরও ছয়টি দেশ থেকে তাদের কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। এসব দেশ মাদুরোকে বিজয়ী ঘোষণা করা নির্বাচনের ফলাফল পর্যালোচনার দাবি জানিয়ে ছিল।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।

গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর বেশ কয়েকটি দেশ কারাকাসের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে।

চিলির ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত বলেন, আজ থেকে চিলি ও ভেনেজুয়েলা একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। এই সমঝোতা আমাদের একই মহাদেশের দেশ হিসেবে নিরাপত্তা, অভিবাসন এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলোতে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এগিয়ে যেতে সহায়তা করবে।

কাস্ত চিলিতে অবস্থিত প্রায় ৩ লাখ ৩০ হাজার বৈধ কাগজপত্রহীন মানুষকে বিতাড়িত করতে চান। তবে ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে এই উদ্যোগটি বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%