০৯:৫৮ পি.এম
কুষ্টিয়া সীমান্তে বিজিবি তিনটি পৃথক অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানের পণ্য উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ সোমবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ১৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল রোববার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে চরচিলমারী বিওপির আকন্দপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
এছাড়া একই দিনে সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে বিলগাথুয়া বিওপির জয়পুর চক বিলগাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এসব মাদক এবং চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। ইহার পাশাপাশি বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতের দিকে তাকিয়ে সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন