প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এখন পর্যন্ত, গত ১৫ মার্চ থেকে এই সময় পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ১ হাজার ২১৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশুর মৃত্যু ঘটেছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩১৮ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৯। এই সময়ের মধ্যে ১ হাজার ৪০৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪৬৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯, এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ শিশু ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন