০৪:২৯ পি.এম
দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সোমবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেছেন।
জানা গেছে, সোমবার থেকেই দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার জন্য জাহেদ উর রহমানের অংশগ্রহণের কথা ছিল।
সেই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তিনি দিল্লিতে প্রবেশের অনুমতি পাবেন কি না, সে বিষয়টিও কর্তৃপক্ষ পরিষ্কার করেনি। এমতাবস্থায়, তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে রাতেই দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন। পরে আজ দুপুরের দিকে তিনি দেশে ফিরে আসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন