১০:২১ পি.এম
জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ রেকর্ড অনুযায়ী প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি মন্তব্য করেছেন, এবারের মেলায় অংশগ্রহণকারী মোট ৭৪টি নার্সারি ছিল। মেলায় দেশের মানুষের সাড়া অভূতপূর্ব ছিল, যা আমাদের অভিভূত করেছে। সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদফতর এ কাজটি সবুজায়নের উদ্দেশ্যে করছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতরে ‘জাতীয় বৃকমেলা ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে আবদুল আওয়াল মিন্টু এসব বিষয় তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, জলবায়ুর বিরূপ পরিস্থিতি এবং পরিবেশগত তাৎপর্যের কারণে বৃক্ষমেলা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৃক্ষমেলা আজ শেষ হলেও, এর দায়িত্ব কিন্তু শেষ হয়নি, বরং আসল কাজের শুরু মাত্র। আমাদের এ মেলা থেকে কেনা চারা যথাসময়ে রোপণ করতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে।
আরও পড়ুন: দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা
এ সময় মন্ত্রী দেশের পরিবেশকে জলবায়ু সহনশীল ও সবুজ নিরাপদ করার অঙ্গীকার করার আহ্বান জানান।
আবদুল আওয়াল মিন্টু আরও বলেন, দেশের পরিবেশগত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শহিদ জিয়া প্রথম সবুজায়ন প্রকল্প চালু করেছিলেন, তিনি শিখিয়েছিলেন কীভাবে পরিবেশ এবং রক্ষিত রাখতে হয়।
তিনি আরও যোগ করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গত ১৩ জুন কক্সবাজারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা করার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও গ্রামীণ কর্মসংস্থানের জন্য পিকেএসএফ-এর ২,৫০০ কোটি টাকা বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন