১০:৫৭ পি.এম
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই সংঘর্ষের ফলে আহত হয়েছেন অন্তত তিনজন আহতও।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলে, নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এটি ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন- দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের পুত্র অনিক (২০) এবং একই উপজেলার সোনাকান্দি এলাকার হরজু মিয়ার পুত্র বুলবুল (৩৫)। অভিযোগ ওঠেছে, নিহতরা উভয়ই জবা মেম্বার গ্রুপের সমর্থক।
আরও পড়ুন: কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে স্পিডবোটের মাধ্যমে ভাড়াটিয়া অস্ত্রধারী নিয়ে এলাকায় প্রবেশ করেন জবা মেম্বার ও তার সমর্থকরা। এ সময় তারা অতর্কিতভাবে হামলা চালালে, এলাকায় অবস্থানরত মিস্টার গ্রুপের লোকজন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ফলে দড়িগাঁও পূর্বপাড়া গ্রামে সংঘর্ষ বাধে এবং এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা দ্রুত অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেলে বুলবুল নামের আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানিয়েছেন, গত বছরের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জবা মেম্বার ও মিস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষে মামুন নামে এক প্রবাসী নিহত হন। ওই হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়ার পর থেকেই জবা মেম্বার এবং তার সহযোগী আলাল মুন্সিসহ গ্রুপের সদস্যরা এলাকা ছাড়া ছিলেন। এরপর থেকে তারা দফায় দফায় ভাড়াটিয়া অস্ত্রধারী নিয়ে আবারও এলাকায় প্রবেশের চেষ্টা করছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, 'প্রথমদিকে কয়েকজন আহত হওয়ার খবর ভেসে এসেছিল। পরে হাসপাতালে অনিক নামের এক যুবক এবং সন্ধ্যায় বুলবুল নামে আরও একজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।'
আরও পড়ুন: বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন