০৮:২৫ পি.এম
সাতক্ষীরা, ৯ আগস্ট, ২০২৬ : সাতক্ষীরায় সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার উদ্দেশ্যে 'পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত' প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এ.এস.এম. হাফিজুর রহমান।
আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা, পেশাদারিত্ব এবং নৈতিক মূল্যবোধকে আরও অধিক সুদৃঢ় করা।
এছাড়া তিনি উল্লেখ করেন, পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আস্থাভাজন সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আরও আন্তরিক, দায়িত্বশীল এবং মানবিক আচরণ অনুশীলন করা।
তিনি সকল প্রশিক্ষণার্থীর প্রতি আহ্বান জানান, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।
আরও পড়ুন: মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন