১১:৩৪ পি.এম
চট্টগ্রামে অস্ত্র ঠেকিয়ে একজন প্রবাসী প্রকৌশলীকে অপহরণের ঘটনায়, কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যায়, নগরীর বন্দর থানাধীন সিএসডি গোডাউন এলাকা থেকে গহীন পাহাড়ের ভেতর থেকে ওই কাতারপ্রবাসী মনিরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
র্যাবের সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ার নিজ গ্রামের এলাকা থেকে কাতারপ্রবাসী মনিরুলকে অস্ত্র ঠেকিয়ে অপহরণকারীরা তুলে নেয়। পরবর্তীতে তাকে পাহাড়ের গহীনে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালানো হয়। পরিবারের কাছে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে তারা টাকার অঙ্ক কমিয়ে ৩ লাখে নিয়ে আসে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু
যখন খবর পাওয়া যায়, তখন র্যাবের একটি দল অভিযানে নামে। মুক্তিপণের টাকা নিয়ে পরিবারের সদস্যরা নির্ধারিত স্থানে উপস্থিত হলে, এক পর্যায়ে চার অপহরণকারী হাতেনাতে আটক হয়ে যায়।
র্যাব জানায়, আহত অবস্থায় প্রবাসী মনিরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চারজন অপহরণকারীকে আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন