০১:১৭ পি.এম
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার এক মহল্লা বর্ণিল রূপে সেজেছে। ফুটবলপাগল বাসিন্দাদের বদৌলতে মহল্লার নাম ‘ফিফা মহল্লা’ হয়ে গেছে।
রোববার (১৪ জুন) ওই এলাকায় গিয়ে দেখা গেছে একটি অনন্য উৎসবমুখর পরিবেশ।
সরেজমিনে প্রকাশ পায়, রাস্তার দুই পাশে থাকা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেনসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টাঙিয়ে পুরো মহল্লা সাজানো হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের লুটপাটে গরীব উল্লাহ শাহ মাজারও আক্রান্ত
আর এই ব্যতিক্রমী আয়োজন দেখতে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন।
শুধু ফুটবলপ্রেমীরাই নয়, পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখানে ঘুরতে আসছেন। রঙিন পতাকা টাঙানো জায়গার নিচে দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবি ও সেলফি তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, স্থানীয় যুবক ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টা এবং শ্রম দিয়ে কয়েক সপ্তাহ ধরে এই সাজসজ্জা করা হয়েছে। তারা নিজেদের অর্থায়ন ও শ্রম দিয়ে পুরো এলাকাকে উৎসবের রঙে সাজিয়েছেন।
আয়োজকরা জানান, বিশ্বকাপের সময়জুড়ে এই সাজসজ্জা বজায় রাখা হবে। পাশাপাশি বিভিন্ন ম্যাচের সময় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা সহ অন্যান্য আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তাদের প্রত্যাশা, কুমিল্লার এই ‘ফিফা মহল্লা’ বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে। ফুটবলপ্রেমীদের জন্য এটি আকর্ষণীয় একটি স্থান হয়ে উঠবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন