ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ফরিদপুরে শাড়ির গোডাউনে একটি ভয়াবহ আগুন


ফরিদপুরে শাড়ির গোডাউনে একটি ভয়াবহ আগুন

ফরিদপুর শহরে মৌ সুপার মার্কেটের একটি শাড়ির গোডাউনে একটি ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে আসে এবং তারা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে দোকানের মালিকের দাবি অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

জানা গেছে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউমার্কেট এলাকায় মৌ সুপার মার্কেটের তৃতীয় তলার নকশি কাঁথা নামের প্রতিষ্ঠানটির শাড়ি, কাপড়, বোরকা সহ বিভিন্ন ধরনের পোশাক ছিল। সন্ধ্যা ৭টার দিকে তৃতীয় তলার ওই গোডাউনে ধোঁয়া বের হতে দেখেন ব্যবসায়ীরা। পরে খবরে ভিত্তিতে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে ভবনের দেয়াল কেটে তিন তলার ওই গোডাউনে প্রবেশ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন যে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর তৃতীয় তলায় ওঠার কোনো ব্যবস্থা না থাকায় পরবর্তীতে দেয়াল কেটে ভিতরে প্রবেশ করতে হয়। এরপর প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়, যা সম্পূর্ণ ভালো রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন থেকে ইসরায়েলি সেনা না সরানো পর্যন্ত হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ এম


লেবানন থেকে ইসরায়েলি সেনা না সরানো পর্যন্ত হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ, আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ইরান ঘোষণা করেছে যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে তারা পুনরায় এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহার না করছে এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী সাধারণ নৌ-চলাচলের জন্য বন্ধ থাকবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান এই পদক্ষেপটিকে একটি ‘সতর্কবার্তাসূচক প্রথম ধাপ’ হিসেবে দেখছে। তাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির শর্তাবলী ভঙ্গ করে ইসরায়েল লেবাননে আক্রমণ অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক কমান্ড সতর্ক করে বলেছে, এই জলপথের নিরাপত্তার খাতিরে কোনো জাহাজ যেন আপাতত এই এলাকা দিয়ে যাতায়াত না করে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্বাক্ষরের পর গত কয়েক দিনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছিল। সেই চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোতে থাকা মার্কিন অবরোধ শিথিল করার কথাও ছিল। কিন্তু নতুন করে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটায় সেই সমঝোতার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে সুইজারল্যান্ডের বারজেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে, যেখানে উভয় দেশের প্রতিনিধিরা চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতিমধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে তেহরান আগেই জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো অর্থপূর্ণ আলোচনায় বসা তাদের পক্ষে কঠিন।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে তারা এখনো তৎপর রয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের এই একতরফা ঘোষণা সত্ত্বেও বেশ কিছু বাণিজ্যিক জাহাজ ইতিমধ্যে সফলভাবে প্রণালী পার হয়েছে। হোয়াইট হাউস থেকেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট নিরসন সম্ভব হবে এবং যুদ্ধবিরতি বজায় রাখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ ওষুধের লাইসেন্সে ২২টি উৎপাদন, কুমিল্লায় কারখানায় অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:১৯ এম


পাঁচ ওষুধের লাইসেন্সে ২২টি উৎপাদন, কুমিল্লায় কারখানায় অভিযান

 

অঞ্চলে অনুমোদিত পাঁচটি ওষুধের পরিবর্তে ২২টিরও বেশি ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি ওষুধ কারখানায় জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় অনুমোদনহীন ওষুধ, কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খানের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মর্ডান ড্রাগ নামের প্রতিষ্ঠানটির পরিচালক জুবায়ের ইসলাম সীমিত সংখ্যক ওষুধ উৎপাদনের অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন স্থানে ডিলারদের মাধ্যমে বাজারজাত করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান মন্তব্য করেন, অনুমোদন ছাড়াই ওষুধ উৎপাদনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এতে দেখা যায় যে, কোনো অনুমোদিত কারিগরি কর্মকর্তার তত্ত্বাবধান ছাড়াই ওষুধ উৎপাদন করা হচ্ছিল। জব্দ করা ওষুধ ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের প্রতিনিধি শাহ আলম সরকার জানান, জব্দ করা ২২ ধরনের ওষুধের কোন অনুমোদনপত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রদর্শন করতে পারেনি। পরিচিত কয়েকটি বিদেশি ব্র্যান্ডের ওষুধও সেখানে উৎপাদিত হচ্ছিল। বিশেষ করে শিশুদের জন্য তৈরি কিছু ওষুধ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, যা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে কারখানার মালিক জুবায়ের ইসলাম অভিযোগের কিছুটা সত্যতা স্বীকার করে জানালেন, কয়েকটি ওষুধ উৎপাদনের অনুমোদন থাকলেও কিছু ওষুধের অনুমোদন তিনি নেননি।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ, এনএসআইয়ের কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির জালে বল জড়িয়ে এগিয়ে আইভরি কোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:২৭ এম


জার্মানির জালে বল জড়িয়ে এগিয়ে আইভরি কোস্ট

প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেয়া জার্মানি, দ্বিতীয় ম্যাচের ৩০ মিনিটে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে পিছিয়ে পড়েছে।

টরন্টোয় মাঠে খেলার ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের ভেতরে জটলার মধ্যে ফিরতি বলে নেয়া শটে গোল করেন কেসি।

২০০৬ সালের পর বিশ্বকাপে জার্মানি টানা দুটি ম্যাচ জেতেনি। এবার তাদের সামনে সুযোগ আছে সেই ইতিহাস বদলানোর। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেয়া জার্মানির প্রতিপক্ষ এখন আইভরি কোস্ট।

আরও পড়ুন: সুইডেনকে ৫–১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস

টরন্টোর এই ম্যাচটিতে জিতলে ইতিহাস বদলানোর পাশাপাশি নকআউট নিশ্চিত হবে জার্মানির। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি।

অন্যদিকে, আইভরি কোস্ট নিজেদের প্রথম ম্যাচে ১–০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:৩২ এম


চুক্তি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানাল ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা যদি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে পুরো চুক্তি সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির শর্তগুলো দ্রুত কার্যকর না হলে এই সমঝোতার ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অন্য পক্ষকে (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তা না হলে পুরো সমঝোতাই সমস্যায় পড়বে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এই বক্তব্য প্রকাশ করেছে।

তিনি জানান, চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে ইরানের একটি আলোচক দল খুব শিগগিরই সুইজারল্যান্ডে যাবে। সেখানে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে এবং চুক্তির শর্তগুলো কীভাবে বাস্তবায়ন হচ্ছে, তা খতিয়ে দেখবে।

বাঘাই আরও বলেন, প্রতিনিধি দলটির মূল কাজ হবে অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা এবং প্রয়োজন হলে সেই দায়িত্ব পালনের জন্য জোরালোভাবে চাপ সৃষ্টি করা।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে সম্প্রতি এই চুক্তিটি করা হয়েছে। কিন্তু চুক্তির পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। সেই চুক্তি বাস্তবায়নের গতি নিয়ে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান।

বিশ্লেষকদের মতে, সমঝোতার সাফল্য অনেকটাই নির্ভর করছে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর। ইরানের সতর্ক বার্তা স্পষ্ট করে দিচ্ছে, যুক্তরাষ্ট্রের করা অঙ্গীকার বাস্তবে প্রয়োগ না হলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%